News Flash

  • Home
  • Uncategorized
  • স্বসহায়ক দলের টাকা হাপিজ করে মহিলার আত্মগোপন
Image

স্বসহায়ক দলের টাকা হাপিজ করে মহিলার আত্মগোপন

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর,  ২০ নভেম্বর৷৷ সেল্ফ হেল্পের টাকা নিয়ে বেহদিশ এক মহিলা৷ ঘটনাটি ঘটে দক্ষিণ মধুপুর এলাকার স্বপ্ণা দেবনাথ নামে এক গৃহবধূ৷ ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ মধুপুর আসিবাসি এলাকায় ১২ জন লোক নিয়ে সেল্ফ হেল্পের গ্রুপ করা হয়৷ এই গ্রপের নেতা নির্বাচিত করা হয় স্বপ্ণা দেবনাথকে৷ গত দুই বছর আগে স্বপ্ণা দেবনাথ সেল্ফ হেল্পের গ্রুপ থেকে ৫৩  হাজার টাকা নিয়ে বেহদিশ হয়ে যায়৷ গ্রুপের লোকদের অভিযোগ টাকা নিয়ে যাওয়ার পড়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্ণা দেবনাথের নামে৷ স্বপ্ণা  দেবনাথ দুই বছর ধরে পালিয়ে আছে এই গ্রুপের লোকদের কাছ থেকে৷ রবিবার দিন বিকাল সাড়ে চারটা নাগাদ মধুপুর আদিবাসী কলোনির লোকজন স্বপ্ণাকে আটক করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর থানার বড়বাবু দেবব্রত বিশ্বাস পুলিশের বাহিনী নিয়ে  ঘটনাস্থলে পৌঁছায়৷ ঘটনাস্থলে খুব উত্তেজনা সৃষ্টি হয়৷ পুলিশ উত্তেজনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে৷  পড়ে  স্বপ্ণা দেবনাথকে জিজ্ঞাসাবাদ করে৷ স্বপ্ণা দেবনাথ সেল্ফ হেল্প গ্রুপের লোকদের কিছুদিনের মধ্যে টাকা পরিশোধ করবে বলে জানান৷ কিন্তু মধুপুর আদিবাসী কলোনির লোকজনরা তা মানতে রাজি নন৷ এই ঘটনায় এলাকায় বিরাট উত্তেজনা সৃষ্টি হয়ে আছে৷ এলাকার লোকজনের অভিযোগ পুলিশ  কেন স্বপ্ণাকে গ্রেপ্তার করেনি৷ এই নিয়ে লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top