News Flash

  • Home
  • Uncategorized
  • মেসিকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি, খরচ করতে রাজি ২৪৭ মিলিয়ন মার্কিন ডলার
Image

মেসিকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি, খরচ করতে রাজি ২৪৭ মিলিয়ন মার্কিন ডলার

messiনয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : বার্সেলোনার প্রাণভ্রোমরা লিওনেস মেসিকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি | শোনা যাচ্ছে এর জন্য তারা ২৪৭ মিলিয়ন মার্কিন ডলার পর‌্যন্ত খরচ করতে রাজি রয়েছে| কদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল মেসি নাকি বার্সেলোনা নাকি ছাড়তে চলেছেন | এই গুজব আরও উসকে দিয়েছে মেসির দলের নয়া চুক্তিপত্রে সই না করায় |
যদিও বিষয়টি নিয়ে মেসি নিজে এখনও মুখ খেলেন নি| তবে সূত্রের খবর, মেসির সঙ্গে যেহেতু পেপ গুয়য়ার্দিওলার সম্পর্ক বেশ ভালো, তাই নতুন ক্লাবে যোগ দিতে এই কাতালান ফুটবল তারকার কোনও সমস্যা হবে না| এর জন্য প্রতি সপ্তাহ প্রতি মেসিকে নাকি ৫,০০,০০০ ডলার দেওয়া হবে|
সম্প্রতি জুভেন্তাস থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন পল পোগবা| তাঁকে ১১০ মিলিয়ন মার্কিন ডলারে তুলে নিয়েছে এই ক্লাব| এবার শোনা যাচ্ছে মেসিকে পেতে ২৪৭ মিলিয়ন মার্কিন ডলার পর‌্যন্ত খরচ করতে রাজি তারা| তবে ম্যানচেস্টার সিটির এই বিপুল পরিমান অর্থ খরচ নিয়ে কোনও সংশয় নেই|
কারণ গত ২০০৮ সালের অগাস্ট মাস থেকে এই ক্লাবে আর্থিক দায়ভার গ্রহণ করেছে আৱু ধাবি ইউনাইচেড গ্রুপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট| ফলে ক্লাবের যে টাকা ঢালতে কোনও সমস্যা নেই, তা বলাই বাহুল্য| আর যদি মেসি এই চুক্তিপত্রে সই করেন, তাহলে পোগবার থেকেও বেশি আর্থিক অঙ্কে তিনি যোগদান করবেন| সেক্ষেত্রে, শেষপর‌্যন্ত লিওনেল কী সিদ্ধান্ত নেন এখন সেটাই দেখার|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top