News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ উদয়পুরে গকুলনগর বাজারের কাছে একটি পাথরবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷  তাতে চালক গুরুতরভাবে আহত হন৷

গতকাল মধ্যরাতে উদয়পুরের গকুলনগরে লরির চালক গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহত চালকের  নাম ছুটন রায় সরকার৷ পুলিশ ও দমকল বাহিনী তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ লরিটি জিরানিয়া থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে পাথর নিয়ে যাচ্ছিল৷  উদয়পুরের গকুল নগর বাজারের কাছে  লরির চালক নিয়ন্ত্রণ হ ারিয়ে ফেলেন৷ লরিটি একটি গাড়ির গেইট ভেঙ্গে বাড়ির ভিতরে গাছে ধাক্কা লাগে৷ গাছের পরই ছিল বসতঘর৷  অল্পেতে রক্ষা পেয়েছেন পরিবারের লোকজনরা৷ গেইট ভেঙ্গে গাছে লরিটি ধাক্কা দেওয়ায় বিকট আওয়াজ হয়৷ জেগে উঠেন  বাড়ির লোকজন ও প্রতিবেশীরা৷ খবর পাঠানো হয় পুলিশ ও দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী আহত চালককে উদ্ধার  করে হাসপাতালে নিয়ে যায়৷ ধারণা করা হলে চালক নিদ্রাচ্ছন্ন হয়ে পড়াতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে চালক মদ্যপ ছিল না বলে জানা গেছে৷

এদিকে, কল্যাণপুরের গংরাইছড়া এলাকায় পথ দুর্ঘটনায়  গুরুতর আহত হয়েছে বাইক আরোহী দুই যুবক৷  আহতরা হল সম্রাট শীল ও শান্তু দাস৷ দ্রুতবেগে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুংরাইছড়া সেতুতে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে৷ দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ চালকের মাথায় হেলমেট ছিল না বলে জানা  গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top