News Flash

  • Home
  • Uncategorized
  • দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্রবহনে সক্ষম মিসাইল পৃথ্বী-২কে উত্ক্ষেপণ করল ভারত
Image

দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্রবহনে সক্ষম মিসাইল পৃথ্বী-২কে উত্ক্ষেপণ করল ভারত

prithvi-iiভুবনেশ্বর, ২১ নভেম্বর (হি.স.) : দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্রবহনে সক্ষম মিসাইল পৃথ্বী-২-র সফল উত্ক্ষেপণ করল ভারত| পরপর দুবার সফলভাবে এই মিসাইল পরীক্ষামূলকভাবে উত্ক্ষেপণ করা হয়েছে| সোমবার সকালে ওড়িশার চাঁদিপুর থেকে এই পরীক্ষা করা হয়| জানা গিযেছে, সালভো মোডে ছাড়া হয় দুটি সার্ফেস টু সার্ফেস মিসাইল| যার স্ট্রাইক রেঞ্জ ৩৫০ কিলোমিটার| পাঁচশো থেকে একহাজার কেজি ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলগুলো| সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে উত্ক্ষেপণ করা হয়| ৩ নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে ছাড়া হয়| এর আগে ২০০৯ সালের ১২ অক্টোবর এই বেস থেকে একই ধরনের মিসাইলের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করা হয়| বিশেষ স্ট্র‌্যাটেজিক ফোর্স এই উত্ক্ষেপণে সাহায্য করেছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top