News Flash

  • Home
  • Uncategorized
  • কাকড়াবন বেসিক ট্রেনিক কলেজ অবিলম্বে পুনর্মিলন উৎসবের পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

কাকড়াবন বেসিক ট্রেনিক কলেজ অবিলম্বে পুনর্মিলন উৎসবের পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ সন্ধ্যায় কাকড়াবন বেসিক ট্রেনিং কলেজ পরিদর্শন করেন৷ তিনি কলেজের নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন৷ পরে মুখ্যমন্ত্রী কলেজের অধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পৃথক একটি আলোচনা সভাও করেন৷ সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অবিলম্বে একটি পুনর্মিলন উৎসব করার জন্য৷ সেখানে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের উপস্থিত করানোর কথাও বলেন তিনি৷ পাশাপাশি এলাকার শিক্ষানুরাগী এবং ছোট ছোট ছেলে মেয়েদেরও এই অনুষ্ঠানে সামিল করতে তিনি পরামর্শ দেন৷ এই বেসিক ট্রেনিং কলেজটিকে একটি আদর্শ শিক্ষা কেন্দ্র এবং দর্শনীয় স্থান হিসেবেও গড়ে তুলতে কলেজ কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন৷ এই সভায় অন্যান্যদের মধ্যে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, গোমতী জেলার জেলা শাসক র্যাভেল হেমেন্দ্র কুমার, অতিরিক্ত জেলা শাসক অনিমেষ দাশ, মহকুমা শাসক সুভাশীষ বন্দোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷

কাকড়াবন বেসিক ট্রেনিং কলেজ পরিদর্শনের পর সন্ধ্যায় উদয়পুর সার্কিট হাউসে মাতাবাড়ী এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সভা করেন৷ সভায় পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক মাধব সাহা, মাতাবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রেখারাণী মজুমদার, প্রধান সচিব রাকেশ সারোয়াল, গোমতী জেলা শাসক র্যাভেল হেমেন্দ্র কুমার, মহকুমা শাসক সুভাশীষ বন্দোপাধ্যায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ বৈঠকে মাতাবাড়ীর সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ সভায় মুখ্যমন্ত্রী মাতাবাড়ী সংলগ্ণ এলাকার মাতাবাড়ী হাই সুকলের নবনির্মিত সুকল ঘরের খোঁজ খবর নেন৷ তিনি আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্যান্য অসম্পূর্ণ কাজ শেষ করে জানুযায়ী মাসে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন৷ এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে মাতাবাড়ীর প্রাঙ্গণ পরিদর্শন করে কি কি কাজ করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পরামর্শ দেন৷ পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী মাতাবাড়ী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মের খোঁজ খবর নেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top