নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): কাকভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা| কম্পন অনুভূত হয়েছে গুড়গাঁও, ফরিদাবাদ, নয়ডা, গাজিয়াবাদ সহ রাজধানী সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২| ভূকম্পনের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ৪.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দিল্লি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়| প্রায় কয়েক সেকেন্ডে স্থায়ী হয়েছিল ভূকম্পন| ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল হরিয়ানার রেওয়ারি জেলার বাওয়াল এলাকা| মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উত্সস্থল ছিল| সে জন্যই কেঁপে ওঠে রাজধানী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা|
ভোর তখন সাড়ে চারটে| কম্পনের টেরে পেয়ে হঠাত্ই জেগে ওঠেন দিল্লিবাসী| ভয়ে-আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ| ইউএসজিএস জানিয়েছে, কম্পন আরও কিছুক্ষণ স্থায়ী হলেই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হতো|
মৃদু ভূকম্পন দিল্লি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়, কম্পাঙ্ক ৪.২
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















