বিশাখাপত্তনম, ১৭ নভেম্বর (হি.স.) : ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরুর আগে অভিনব ঘটনা | বিশাখাপত্তনমে টেস্টের আগের দিন পিচ পুজো করলেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা | এমনিতেই টেস্টক্রিকেটের জনপ্রিয়তা ধুঁকছে, তার উপর যদি পিচও যদি সমস্যা তৈরিতে দোসর হয়, তবে তো কপালে ভাঁজ পড়বেই! বিশাখাপত্তনমে তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগে পিচ পরিদর্শন নয়, একেবারে পিচ পুজো!
প্রসঙ্গত, শেষ রঞ্জি ম্যাচে এই পিচেই খেলা শেষ হয়েছে আড়াই দিনে| সেই পুনরাবৃত্তি যাতে না হয়, তারই জন্যই পুজো বলে জল্পনা চলছে ক্রিকেটমহলে| যদিও পিচ পুজো নিয়ে সমালোচনা যাতে না হয়, তাই অন্ধ্রপ্রদেশ িক্রকেট অ্যাসোশিয়েসনের কর্তাদের সাফাই, পিচ নয়, আগামী ৫ দিন যাতে বৃষ্টি না হয়, তাই পুজোর আয়োজন|
সূত্রের খবর, পিচ নিয়ে রীতিমত চিন্তা রয়েছে আয়োজকদের গত মাসেই রাজস্থান বনাম অসম রঞ্জি ম্যাচ শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে | শেষ ৪ ঘন্টায় ১৭টি উইকেট পড়েছিল| সেই কারণেই চিন্তায় আয়োজকরা| পিচ কিউরেটর যদিও আশ্বাস দিয়েছেন, দ্বিতীয় দিনের লাঞ্চের পর থেকেই বল বনবন করে ঘুরবে | বিশাখাপত্তনমের বাইশ গজে কিন্তু টেস্ট কি ৫ দিন গড়ানো সম্ভব? দুশ্চিন্তায় কর্তারা |
দ্বিতীয় টেস্ট শুরুর আগে বিশাখাপত্তনমে পিচ পুজো করল অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















