News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ে রেল রোকো ছাত্রদের, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফিরে আসল আগরতলায়
Image

ডিমা হাসাওয়ে রেল রোকো ছাত্রদের, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফিরে আসল আগরতলায়

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ অনির্দিষ্টকালের রেলরোকো আন্দোলনে বসেছে নর্থ কাছাড় হিল ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস্ ফোরাম৷ এর জেরে মঙ্গলবার আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বদরপুর পর্যন্ত গিয়ে পুনরায় আগরতলায় ফিরে আসছে৷ মঙ্গলবার সকাল আটটা থেকে রেলরোকো আন্দোলনে বসেন স্টুডেন্টস্ ফোরাম৷ ফলে, আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাশাপাশি শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনটিকেও বদরপুর স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে৷
যতদূর জানা গেছে, আর্থিক দাবিদাওয়া পূরণ না হওয়ায় স্টুডেন্টস্ ফোরাম আন্দোলনে বসেছে৷ এদিন, ডিমা হাসাও জেলায় নিউ হারেঙ্গাজাও, নিউ হাফলং এবং মাহুরে তারা রেলরোকো আন্দোলনে বসে৷ তাদের দাবি অনুযায়ী জানা গেছে, ডিমা হাসাও জেলায় রেল পথ নির্মাণে জমি অধিগ্রহণ করা হলেও রেলের তরফে কোন ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়নি৷ অবশ্য, কিছু কিছু জায়গায় মহাসড়ক এবং রেলপথ পাশাপাশি রয়েছে৷ সেক্ষেত্রে ডিমা হাসাও জেলা প্রশাসন মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে৷ ফোরামের দাবি, ১৫ নভেম্বর থেকে রেলরোকো আন্দোলনের হুমকি অনেকদিন আগেই দেওয়া হয়েছিল৷ কিন্তু তাদের দাবি পূরণ হয়নি৷ এই কারণেই তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের রেলরোকো আন্দোলন শুরু করেছে বলে ফোরামের তরফে জানানো হয়েছে৷ তবে, তাদের দাবি মেনে নেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ফোরাম৷
এদিন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার ট্রেনটি নিউ হাফলং স্টেশন থেকে গুয়াহাটি ফিরে গেছে৷ ফলে, নিউ হাফলং থেকে শিলচরের ট্রেনটি বাতিল করা হয়েছে৷ এদিকে, ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনটিও বদরপুর স্টেশনে এসে ফিরে গেছে৷ ফলে, বদরপুর থেকে গুয়াহাটি ট্রেনটি বাতিল করা হয়েছে৷ পাশাপাশি ১৫৬৬০ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিও দুপুর ২টা ৫৫ মিনিটে বদরপুর স্টেশন থেকে আগরতলায় ফিরে গেছে৷ এদিকে, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিও সকাল ৮টা ৪৫ মিনিটে লামডিং পর্যন্ত আসতে পেরেছে৷ ট্রেনটিকে গুয়াহাটিতে ফেরত পাঠানো হয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, রেলরোকো আন্দোলনের জের এই পদক্ষেপ নিতে হয়েছে৷ তাতে ধারণা করা যাচ্ছে, রেলরোকো আন্দোলন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলি পুনরায় চালু হচ্ছে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top