News Flash

  • Home
  • Uncategorized
  • আট লক্ষ টাকার বাতিল নোট চোরাচালন করতে করিমগঞ্জ থেকে আসা দু’জন গ্রেপ্তার কদমতলায়
Image

আট লক্ষ টাকার বাতিল নোট চোরাচালন করতে করিমগঞ্জ থেকে আসা দু’জন গ্রেপ্তার কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ নভেম্বর৷৷ বাতিল নোট নিয়ে গোটা দেশ তোলপাড়৷ ব্যাঙ্কগুলিতে নোট বদল নিয়ে ঝামেলার

বাজেয়াপ্ত করা আট লক্ষ টাকার বাতিল নোট৷ কদমতলা থানা থেকে তোলা নিজস্ব ছবি৷
বাজেয়াপ্ত করা আট লক্ষ টাকার বাতিল নোট৷ কদমতলা থানা থেকে তোলা নিজস্ব ছবি৷

অন্ত নেই৷ গচ্ছিত টাকা তোলা নিয়ে হয়রানির চূড়ান্ত সীমায় গ্রাহকরা৷ খুচরোর গ্যাড়াকলে সাধারণ মানুষের নাভিশ্বাস৷ এই পরিস্থিতিতে কালো টাকার মালিকরা কোটি কোটি টাকা চোরাচালান করার জন্য তৎপর রয়েছে৷ ব্যাঙ্কের দরজায় যেতে যারা ভয় পাচ্ছেন সেই সব কালো টাকার মালিকরা নানা পন্থা অবলম্বন করছেন আয়কর বিভাগের খড়গ থেকে বাঁচার জন্য৷ দেশের বিভিন্ন রাজ্যে কালো টাকা উদ্ধারের সরকারী কোন তথ্য না মিললেও বাতিল নোট চোরাচালান করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে অনেকেই৷ আবার উদ্ধারও হয়েছে কোটি কোটি টাকা৷ তাছাড়া কখনো বাতিল নোট মিলছে নালা নর্দমায় আবার কখনো মিলছে পরিত্যাক্ত অবস্থায়৷ প্রতিবেশী আসাম থেকে আট লক্ষ টাকা ত্রিপুরায় চোরাচালান করার সময় হাতেনাতে আটক হয়েছে দুইজন৷ বাজেয়াপ্ত করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কার (অল্টো)৷ ঘটনা কদমতলায়৷
সংবাদে প্রকাশ, আসাম ত্রিপুরা সীমান্ত কদমতলা থানাধীন ঝেরঝেরী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়েছে আট লক্ষ

আটক দুই করিমগঞ্জের বাসিন্দা ৷ কদমতলা থানা থেকে তোলা নিজস্ব ছবি৷
আটক দুই করিমগঞ্জের বাসিন্দা ৷ কদমতলা থানা থেকে তোলা নিজস্ব ছবি৷

টাকার বাতিল নোট সহ দুইজনকে৷ এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সীমান্ত এলাকা ঝেরঝেরীতে কদমতলা থানার পুলিশের নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মীরা এএস-১১-ই-৪৭০৬ নম্বরের একটি অল্টো গাড়ীকে সন্দেহজনক অবস্থায় আটক করে৷ গাড়িতে থাকা মকবুল হুসেন (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে নগত আট লক্ষ টাকার বাতিল নোট বাজেয়াপ্ত করা হয়েছে৷ মকবুলের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার আনিপুরে৷ ধৃত মকবুল বিশাল সংখ্যায় বাতিল নোট নিয়ে আসাম পুলিশকে ম্যানেজ করে রাজ্যে প্রবেশ করে৷
এদিকে, কদমতলা থানার পুলিশ জানিয়েছে, মকবুল হুসেনের কাছ থেকে বাতিল ৫০০ টাকার তিন লক্ষ টাকা তথা ৬০০ টি নোট৷ অন্যদিকে ১০০০ টাকার পাঁচ লক্ষ টাকা তথা ৫০০ টি নোট৷ পুলিশের ধারণা এই টাকা ধর্মনগরে কোথাও নিয়ে যাওয়ার লক্ষ্যেই আনা হয়েছে৷ পুলিশ বিষয়টি আয়কর বিভাগকে জানিয়েছে৷ আয়কর বিভাগ বাজেয়াপ্ত করা আট লক্ষ টাকা নিয়ে নিয়েছে এবং পুলিশ ধৃত মকবুল হুসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে৷ অন্যদিকে, অল্টো গাড়ির চালককেও পুলিশ হেপাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top