News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টে গম্ভীরের পরিবর্তে খেলবেন রাহুল, স্পষ্ট ইঙ্গিত কুম্বলের মন্তব্যে
Image

দ্বিতীয় টেস্টে গম্ভীরের পরিবর্তে খেলবেন রাহুল, স্পষ্ট ইঙ্গিত কুম্বলের মন্তব্যে

anilkumbleবিশাখাপাটনাম, ১৬ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় টেস্টেই সম্ভবত বাদ পড়তে চলেছেন গৌতম গম্ভীর| খেলবেন লোকেশ রাহুল| কোচ অনিল কুম্বলের মন্তব্যে স্পষ্টসেই বার্তাই| ৱুধবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ বলেন, খেলবে বলেই তো ওকে (রাহুল) ডাকা হয়েছে| তিনি আরও বলেন, হাতে আর দুদিন সময় আছে| হঠাত্ করে দলে নির্বাচিত হয়েছেন রাহুল| প্রথম একাদশে রাহুলকে প্রয়োজন| তাই ওকে দলে নেওয়া হয়েছে|
কানপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পান রাহুল| তারপরেই বাদ পড়েন| তার জায়গায় দলে আছেন শিখর ধাওয়ান| ধাওয়ানও ইডেন টেস্টে চোট পেয়ে বাদ পড়েন| তখন খেলানো হয় গম্ভীরকে| ইংল্যান্ড টেস্টে ওপেনিং স্লটে গম্ভীর ছাড়া কোনও বিকল্প ছিল না টিম ইন্ডিয়ার| তবে প্রথম টেস্টে নিজেকে প্রমাণ করতে ব্যার্থ হন গম্ভীর | অন্য দিকে রনজিতে কর্নাটকের হয়ে ঝকঝকে ইনিংস উপহার দেন রাহুল| যার ফলে মঙ্গলবারই তাঁকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়| আজ দলের সঙ্গে অনুশীলনও করেন| এবার ফিট হয়ে ফেরায় গম্ভীরের পরিবর্তে লোকেশ রাহুলকে খেলানোর সম্ভাবনা| কোচের মন্তব্যে স্পষ্ট তারই ইঙ্গিত|
টিম ইন্ডিয়ার কাচ কুম্বলে বলেন, হাতে আর দুদিন সময় আছে| হঠাত্ করে দলে নির্বাচিত হয়েছেন রাহুল| প্রথম একাদশে রাহুলকে প্রয়োজন| তাই ওকে দলে নেওয়া হয়েছে| এর মধ্যে ফিট হয়েই রনজি খেলেছে রাহুল| প্রথম ইনিংসে ৭৬ ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছে| তাই ওকে টিমে নেওয়ায় বেশ ভালো হয়েছে আমাদের| দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন| টিম সূত্রে খবর, গম্ভীরের পেস সামলানোর দক্ষতা নিয়ে খুশি নন কুম্বলে| তাই ভাইজ্যাগ টেস্টে লোকেশ রাহুলকে ফেরাতে চান তিনি|
তবে টিমের বোলিং লাইন-আপ নিয়ে খুশি কুম্বলে| উমেশ যাদব ও মহম্মদ সামির প্রশংসা করেন কুম্বলে| তিনি বলেন, পেসাররা জারুণ পারফরম্যান্স করছে| বিশেষ করে উমেশ সামি তো দারুণ| ডেলিভারিতে রিভার্স পাচ্ছে| নিউজ়িল্যান্ড টেস্টের মতো এবারও পারফর্ম করছে ওরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top