News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক, অন্ধকারে হাতরাচ্ছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট
Image

২৪ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক, অন্ধকারে হাতরাচ্ছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ একদিকে যখন বাতিল নোট ও নতুন নোট নিয়ে গোটা দেশ তোলপাড় তখন প্রতারণার ফাঁদে পা দিয়ে চবিবশ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি৷ প্রযুক্তিকে হাতিয়ার করে প্রতরকরা ঐ গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে খবর৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, রাজধানী আগরতলা শহরের দুর্গাচৌমুহনীর নবোদয় সংঘ এলাকার বাসিন্দা বিপ্লব দত্তকে জনৈক প্রতারক নিজেকে ফোন করে এক্সাইজ ব্যাঙ্কের মেনেজার পরিচয় দেয়৷ গ্রাহকের কাছে তার এটিএমের পিন নম্বর চাইলেন৷ নানা আছিলায় ঐ ব্যক্তির কাছ থেকে পিন নম্বর নিয়ে নেয় প্রতারক৷ তারপর দুই দফায় তার একাউন্ট থেকে চবিবশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক৷ প্রথম দফায় কুড়ি হাজার টাকা এবং দ্বিতীয় দফায় চার হাজার টাকা বিপ্লববাবুর একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷ এই ব্যাপারে বিপ্লব দত্ত আগরতলা পশ্চিম থানায় গোটা বিষয়টি জানিয়ে একটি এফআইআর করেছেন৷ খবর লেখা পর্যন্ত পুলিশ ঐ প্রতারকের কোন সন্ধান পায়নি৷ এদিকে, প্রায়ই প্রতারকরা যেকোন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পদাধিকারী পরিচয় দিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকদের ফোন কল করে নানা আছিলায় তাদের এটিএম এর গোপন পিন নম্বর সংগ্রহ করার চেষ্টা করে৷ কোন কোন সময় পিন নম্বর জানতে সফল হয় আবার কোন সময় ব্যর্থ৷ সহজ সরল গ্রাহকদের কাছে তাদের এটিএম এর পিন নম্বর সংগ্রহ করে অতি সহজে ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে৷ এই ধরনের ঘটনা এরাজ্যে এর আগেও ঘটেছে৷ মামলা হলেও পুলিশ অনেক ক্ষেত্রেই এই প্রতারকদের জালে তুলতে পারেনি৷ জানা গিয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষও এই বিষয়ে পুলিশকে তদন্তে সহযোগিতা করছে না৷ অবিলম্বে পুলিশকে এই ধরনের প্রতারক চক্রকে সনাক্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ এজন্য প্রয়োজন রয়েছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম রোধে যে টিম রয়েছে বা বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে আরও বেশী সক্রিয় করতে হবে৷ অন্যথায় এরাজ্যের সাধারণ গ্রাহকরা প্রতারণার শিকার হয়েই চলবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top