News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থনে ডিওয়াইএফআই’র বাইক র্যালি
Image

বড়জলা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থনে ডিওয়াইএফআই’র বাইক র্যালি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে৷ শাসক দল

বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থনে ডিওয়াইএফআই’র বাইক র্যালী সংগঠিত করা হয়৷ নিজস্ব ছবি৷
বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থনে ডিওয়াইএফআই’র বাইক র্যালী সংগঠিত করা হয়৷ নিজস্ব ছবি৷

সিপিএম প্রচারের শীর্ষে রয়েছে৷ সিপিএম প্রার্থী ঝুমু সরকারের সমর্থনে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বাইক র্যালী সংগঠিত করা হয়৷ র্যালিটি বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷
বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী ঝুমু সরকারকে বিপুল ভোটে জয়ী করে বিরোধী শক্তিকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ মঙ্গলবার দলীয় প্রার্থীর সমর্থনে ডিওয়াইএফআই বাইক র্যালি সংগঠিত করে৷ র্যালিতে অংশ নিয়ে অমল চক্রবর্তী বলেন, ১৯ নভেম্বর বিজেপির সাম্প্রদায়িক নীতি ও তৃণমূলের নৈরাজ্যের রাজনীতির এবং কংগ্রেসের জনবিরোধী নীতির প্রতিবাদে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য৷ তিনি বলেন, ঝুমু সরকারকে জয়ী করে বিধানসভায় পাঠানোর অর্থই হল রাজ্যে বামফ্রন্ট সরকারের শক্তিকে আরও সমৃদ্ধ করা৷
অন্যান্য রাজনৈতিক দলগুলিও উপনির্বাচনের প্রচারে রীতিমতো ঝড় তুলেছে৷ ভোটপর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রশাসনের জন্ম থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top