News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় প্রকাশ দাসের সমর্থনে রোড শো করলেন সুহম ও শতাব্দী
Image

বড়জলায় প্রকাশ দাসের সমর্থনে রোড শো করলেন সুহম ও শতাব্দী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে তারকা সমাবেশ৷ কলকাতা থেকে দুই

মঙ্গলবার আগরতলায় নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও অভিনেতা সোহম চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার আগরতলায় নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও অভিনেতা সোহম চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷

টলিউড তারকাকে এনে প্রকাশ চন্দ্র দাসের সমর্থনে ভোট প্রচার করল তৃণমূল৷ মঙ্গলবার তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায় ও অভিনেতা সোহমকে নিয়ে রোডশো সংগঠিত করে তৃণমূল৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রকাশ চন্দ্র দাসের হয়ে ভোট প্রচার করলেন এই দুই টলিউড তারকা৷
১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪নং বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ আর বৃহস্পতিবারই শেষ হচ্ছে উপনির্বাচনের সরব প্রচার৷ সরব প্রচার শেষের আগে সমস্ত রাজনৈতিক দলই প্রচারে ঝড় তুলেছে৷ এই উপনির্বাচনে প্রচারে নতুনত্ব এনেছে তৃণমূল কংগ্রেস৷ কলকাতা থেকে এক ঝাঁক নেতা এনে সমাবেশ, এরপর মঙ্গলবার দুই টলিউট নেতাকে উড়িয়ে এনে রোড শো সংগঠিত করেছে তৃণমূল৷ এদিন গোটা বড়জলা বিধানসভা কেন্দ্রেই রোড শোতে অংশ নেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়, অভিনেতা সোহম চক্রবর্তী৷ এদিন সকালের বিমানে আগরতলা আসেন এই দুই অভিনেতা-অভিনেত্রী৷ বিমানবন্দরে পৌঁছতেই বহু মানুষ তাদের দেখতে ভিড় জমান৷ বিমানবন্দর থেকে প্রার্থী সহ দুই টলিউড অভিনেত্রী অভিনেতাকে নিয়ে বের হয় র্যালি৷ কয়েকশত বাইক ও তৃণমূল কর্মী সমর্থকরা এদিন নড়সিংগড় থেকে প্রচার শুরু করেন৷ দুপুরে প্রচার শেষ হয় বড়জলায়৷
এদিকে বিমানবন্দর থেকে বড়জলা পর্যন্ত আসার সময় রাস্তার ধারে ছিলেন অসংখ্য মানুষ৷ ২টলিউড তারকাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু মহিলা যুবতীরাও৷ এদিন শতাব্দী রায় ভোটারদের উদ্দেশ্যে বলেছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে৷ ২০১৮ সালে ত্রিপুরাতেও পরিবর্তন হবে৷
অন্যদিকে, তৃণমূল নেতাদের কথায় তারকাদের এনে ভোট প্রচার করায় এতে অনেকটাই সাড়া পড়েছে৷ বলাবাহুল্য খোয়াই ও বড়জলা কেন্দ্রে উপনির্বাচনের জন্য কলকাতা থেকে এক ঝাঁক নেতাকে এনে সভা সমাবেশ করেছে তৃণমূল৷
এখন গণদেবতারা তাদের মূল্যবান ভোটাধিকার কাকে প্রদান করেন তা বোঝা যাবে আগামী ২২ নভেম্বর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top