News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৬ সালকে সম্ভবত সবেচয়ে উষ্ণ বছর বলে উল্লেখ করল রাষ্ট্রসঙ্ঘ
Image

২০১৬ সালকে সম্ভবত সবেচয়ে উষ্ণ বছর বলে উল্লেখ করল রাষ্ট্রসঙ্ঘ

hote-temperatureমারাকেচ (মরক্কো), ১৫ নভেম্বর (হি.স.) : চলতি বছর(২০১৬) কে সম্ভবত সবেচয়ে উষ্ণ বলে উল্লেখ করল রাষ্ট্রসঙ্ঘ| রাষ্ট্রসঙ্ঘের অধীনস্থ বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও) জানিয়েছে, চলতি বছরের গড় তাপমাত্রা প্রাক শিল্প-বিপ্লব যুগের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে| ডব্লুএমও জানিয়েছে, এন নিনোর ফলে, চলতি বছরের গোড়ার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল| কিন্তু, তার প্রভাব শেষ হওয়ার পরও তাপমাত্রায় খুব একটা হেরফের হয়নি| একইসঙ্গে তাদের সতর্কবার্তা, ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তা ভয়ঙ্কর রূপ নেবে|
সংগঠনের মহাসচিব পেত্রেরি তালাস এক বিবৃতিতে বলেন, আরও এক বছর| আরও এক রেকর্ড| গত বছর যে রেকর্ড হয়েছিল, তা এই বছর ভাঙবে| পরিসংখ্যান বলছে, সুমেরু সংলগ্ন রাশিয়ার তাপমাত্রা গড়ের তুলনায় ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে| একইভাবে, সুমেরুর ঠিক নীচে অবস্থিত রাশিয়া, আলাস্কা এবং উত্তর-পশ্চিম কানাডার তাপমাত্রা গড়ের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top