তুরা (মেঘালয়), ১৫ নভেম্বর, (হি.স.) : রাজ্যের দক্ষিণ গারোপাহাড় জেলার সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন ডেরায় গত দু-দিনের অভিযান চালিয়ে মেঘালয়ের জঙ্গি সংগঠন ‘গারো ন্যাশনালিস্ট লিবারেশন আর্মি’ (জিএনএলএ)-র তিন এবং ‘ইউনাইটেড আচিক লিবারেশন আর্মি’ (উআলা)-র পাঁচ-সহ মোট আট ক্যাডারকে গ্রেফতার করেছে বিশেষ নিরাপত্তা বাহিনী (সোয়াট) এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গোলাবারুদ-সহ আগ্নেয়াস্ত্র ও বহু আপত্তিজনক সামগ্রী।
এখানে উল্লেখ করা যেতে, এইসব জঙ্গিদের আটক করতে সংশ্লিষ্ট পাহাড়ি অঞ্চলে গত রবিবার থেকে ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। অভিযানের প্রথম দিনই পাহাড়ি জঙ্গলের ডেরা থেকে তিন ‘জিএনএলএ’ সদস্যকে গোনাবরুদ-সহ আটক করে বাহিনী। এদের সলমান এম সাংমা (২৩), পোলনিং এন সাংমা (২৩) এবং আন্দ্রেস টি সাংমা বলে পরিচয় পাওয়া গেছে। এদের সকলের বাড়ি দক্ষিণ গারোপাহাড় জেলার উইলিয়ামনগর থানার বলকিগ্রি গ্রামে। তাদের হেফাজত থেকে একটি একে সিরিজের রাইফেল তিনটি ম্যাগাজিন-সহ ১২০ রাউন্ড সক্রিয় গুলি এবং বহু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এদিকে, ধৃত জিএনএলএ সদস্যদের স্বীকারোক্তির ভিত্তিতে পাঁচ ‘উআলা’ ক্যাডারকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। তারা যথাক্রমে দ্বীপেন্দ্র টি মোমিন, ক্রেজিং এন মারাক, সেংরাক ডি শিপড়া ওরফে সাংগ্রিক, ডমবোক লাইংডহ্ এবং তকেসলে ডি সাংমা। এরা সকলেই জিএনএলএ-প্রধান সোহান ডি শিরার কাছে দিন-কয়েক আগে কমপক্ষে তিন লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের অভিযোগ। ধৃতদের কাছ থেকে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকার অচল নোট উদ্ধার করেছে পুলিশ।
মেঘালয়ে গ্রেফতার আট জঙ্গি, উদ্ধার নগদ অচল নোটের ১.৫০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















