News Flash

  • Home
  • Uncategorized
  • কাকড়াবনে যান সন্ত্রাসের বলি অটো চালক
Image

কাকড়াবনে যান সন্ত্রাসের বলি অটো চালক

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ কাকড়াবনের দাস পাড়ার রাজু দাস নামে এক অটো চালকের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ তার মৃৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
গোমতী জেলার কাকড়াবনের দাস পাড়ার এক অটো চালক কমান্ডার জীপের ধাক্কায় ছিটকে পড়ে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মারা গিয়েছে৷
জানা যায়, অটো চালক রবিবার অটোর চাকা লিক হয়ে যাওয়ায় রাত সাড়ে আটটা নাগাদ অটোর চাকাটি নিয়ে একটি বাইকে করেউদয়পুর যাচ্ছিল৷ রাজনগর এলাকায় একটি কমান্ডার জীপ বাইককে ধাক্কা দেয়৷ বাইক থেকে ছিটকে পড়ে অটো চালক রাজু দাস৷ তার পায়ের উপর দিয়ে গড়িয়ে যায় কমান্ডার জীপচাকা৷ তাতে গুরুতরভাবে আহত হয় অটো চালক রাজু দাস৷ তাকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে অটো চালক রাজু দাসের মৃত্যু হয়৷ পথ দুর্ঘটনায় অটো চালকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top