News Flash

  • Home
  • Uncategorized
  • খুচরো কয়েন নিয়ে খোয়াইয়ে বিড়ম্বনায় জনগণ
Image

খুচরো কয়েন নিয়ে খোয়াইয়ে বিড়ম্বনায় জনগণ

coinনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ নভেম্বর৷৷ খোয়াই জেলায় আজকাল প্রায় সংসারে মা লক্ষ্মীর দয়ায় ধনবর্ষা শুরু হয়েছে৷ আজ ৫০০ ও ১০০০ টাকা হাতে থাকলেও অচল প্রায় নোটগুলি অধিকাংশ দোকানি নিতে চায় না৷ ব্যবসায়ীদের বক্তব্য খুচরো টাকার অভাব নেই৷ এদিকে, সমাজের পুরুষ মানুষগুলো হাতে টাকা থেকেও অসহায়৷ ব্যাঙ্ক মারফৎ ২০০০ টাকার কিছু নোট দিলেও খুচরোর অভাব৷ সে সময় পরিবারের গৃহিনীরা ধনবর্ষা শুরু করেছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে দীর্ঘদিনের জমানো খুচরো টাকার কয়েন একে একে বের হতে শুরু করেছে৷ এক এক করে বের হচ্ছে ১-২-৫-১০ টাকার কয়েন৷ তবে ১০ টাকার কয়েনই বেশি৷ গৃহিনীরা ব্যাথিত হৃদয়ে সংসারের দিকে চেয়ে এক এক করে ভান্ডগুলি পরিবারের কর্তার হাতে তুলে দিচ্ছেন৷ এভাবে কিন্তু খোয়াই বাজারে প্রায় হাজার হাজার খুচরো টাকা, যার মধ্যে ৯০ ভাগ ১০ টাকার কয়েন বাজারে আসতেই কিছুটা খুচরোর সমস্যা দূর হওয়ার কথা৷ কিন্তু তাতে বাদ সাধল নকল কয়েনের ছড়াছড়ি৷
বর্তমানে নকলে ভাসছে সমগ্র জিনিস৷ তার সাথে ধরা পড়ল নকল ১০ টাকার কয়েন৷ যা নিয়ে বিপাকে খোয়াইয়ের জনসাধারণ৷ ব্যবসায়ীরা কোনটা আসল কোনটা নকল তা নিয়ে ধন্ধে৷ প্রথম যুক্তি যে ১০ টাকার কয়েনে জোড়া সহ ১০ লেখা সেটা আসল, কেউ বলছেন কয়েনের মধ্যবর্তী স্থানে ১০ লেখা সেটি আসল৷ কেউ বলছেন যে কয়েনে গোলাকার জোড়া স্থানে ফুলের পাপড়ির মতো শির দাগগুলো সংখ্যায় ১০টি রয়েছে সেটি আসল আর যে কয়েনে ১৫টি রয়েছে সেটি নকল৷ তা নিয়ে জোর বিতর্ক সবার মধ্যে৷ সব রাজনৈতিক দলগুলি নির্বাচনে জেতার জন্য প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০ টা অবধি জনগণকে জ্ঞান বিতরণ করতে ব্যস্ত৷ অথচ জনগণকে টাকার জন্য শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহ ব্যাঙ্কের দুয়ারে গিয়ে হয়রানির স হ্য ক রতে হচ্ছে৷ আর প্রশাসন নামে বস্তুটি কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন৷ এই দুর্বিষহ অবস্থার মধ্যে জনগণ কোথায় যাবেন? জনমনে এনিয়েই ক্ষোভের সঞ্চার হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top