News Flash

  • Home
  • Uncategorized
  • ভাষার বিলুপ্তি নিয়ে বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনে উদ্বেগ প্রকাশ শিক্ষামন্ত্রীর
Image

ভাষার বিলুপ্তি নিয়ে বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনে উদ্বেগ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ শুক্রবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিশ্ব বঙ্গ

শুক্রবার আগরতলায় বিশ্ব বঙ্গ সাহিত্য ও  সংসৃকতি সম্মেলন শুরুর আগে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে থেকে একটি মৈত্রী পদযাত্রা সংগঠিত করা হয়৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আগরতলায় বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলন শুরুর আগে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে থেকে একটি মৈত্রী পদযাত্রা সংগঠিত করা হয়৷ ছবি নিজস্ব৷

সাহিত্য ও সংসৃকতি সম্মেলন৷ ত্রিপুরা রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার থেকে শুরু হল বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি ত্রিপুরা রাজ্য সম্মেলন৷ সম্মেলন চলবে তিনদিন৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, বাংলা সাহিত্য শুধুমাত্র একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়৷ পৃথিবীর বহু জায়গাতে বহু দেশে বাংলাভাষাভাষি মানুষ রয়েছেন৷ নিষ্ঠার সঙ্গে বাংলাভাষার মর্যাদা রক্ষার চেষ্টা করছেন৷ বিদেশেও যারা বাংলা ভাষাভাষি মানুষ রয়েছেন তারাও বাংলা ভাষা সংসৃকতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন৷ তিনি বলেন, বহু ভাষার বিলুপ্তি ঘটছে৷ কিন্তু বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ্ রয়েছে, তা হারিয়ে যায়নি৷ নিজের ভাষা ও সংসৃকতির সমৃদ্ধি ঘটছে৷ তিনি তথ্য দিয়ে বলেন, পৃথিবীর দুশোর উপর দেশে প্রায় ৭৪০ কোটি মানুষ বসবাস করছে৷ প্রায় ৬ হাজার ৩০০ ভাষায় মানুষ কথা বলছেন৷ দেখা গেছে, প্রতিবছর ভাষার অবলুপ্তি ঘটতে শুরু করেছে৷ সেক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ্ রাখতে এধরনের সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন৷ শিক্ষামন্ত্রী বলেন, ভারতবর্ষে উর্দু ও হিন্দীর পরই স্থান দখল করেছে বাংলাভাষা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top