News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ইভিএম কমিশনিং সম্পন্ন, থানার ওসিকে সরানো হল বামফ্রন্টের অভিযোগে
Image

খোয়াইয়ে ইভিএম কমিশনিং সম্পন্ন, থানার ওসিকে সরানো হল বামফ্রন্টের অভিযোগে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ নভেম্বর৷৷ খোয়াই কেন্দ্রে উপনির্বাচনের ইভিএম কমিশনিং সম্পন্ন হয়েছে৷ শুক্রবার

শুক্রবার খোয়াইয়ে কমিশনিং করা হয় ইভিএম৷ ছবি নিজস্ব৷
শুক্রবার খোয়াইয়ে কমিশনিং করা হয় ইভিএম৷ ছবি নিজস্ব৷

অফিসটিলাস্থিত কাউন্টিং হলে পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রিটার্নিং অফিসার প্রসূন দে’র উপস্তিতিতে ইভিএম কমিশনিং সম্পন্ন হয়৷ মোট ৬০টি ইভিএম এই কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাখা হয়েছে৷ এর মধ্যে ৫২টি ইভিএম ভোটাগ্রহণ কেন্দ্রে পাঠানো হবে৷ বাকি ৮টি অতিরিক্ত হিসাবে থাকবে৷ খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার জানিয়েছেন, ইভিএম কমিশনিংয়ের সময় সবকগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ ইভিএমগুলি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কড়া নজরদারীতে খোয়াই অফিসটিলাস্থিত কাউন্টিং হলে রয়েছে৷ উল্লেখ্য, ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি চলছে৷ সম্পন্ন হয়েছে ইভিএম কমিশনিংয়ের কাজ৷ খোয়াাই বিধানসভা কেন্দ্রে ৫২টি পোলিং স্টেশন রয়েছে৷ এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৩ জন৷ ভোট গ্রহণ করা হবে ১৯ নভেম্বর৷ গণনা হবে ২২ নভেম্বর৷
এদিকে, খোয়াই থানার ওসি বদল৷ বিশ্বস্ত সূত্রের খবর৷ ইতিমধ্যে খোয়াইয়ের উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের বিভিন্ন কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ কোন দলই কর্মচারীদের অবৈজ্ঞানিক কাজের শিকার হতে চান না৷ তার মধ্যে অনেক সজ্জন কর্মচারীও নির্বাচন কমিশনের কাছে দায়ের করা অভিযোগের শিকার৷ খোয়াই থানার ওসি হিসেবে কর্মরত আছেন শান্তিরঞ্জন ভূঁইয়া৷ বিশ্বস্ত সূত্রের খবরে জানা গিয়েছে, বামফ্রন্টের দায়ের করা অভিযোগেই নাকি ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ আবার শোনা যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে এসপি বা এসডিপিওর সাথে উনার মনমালিন্য চলছিল এবং বিরোধী রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করার অভিযোগও শোনা যাচ্ছে৷ সব মিলিয়ে খোয়াই প্রশাসনিক স্তরে নানা চিন্তায় কর্মচারীরা৷ কিছু সরকার কর্মচারীদের নির্বাচনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ছবি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top