News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক, তদন্তে পুলিশ
Image

বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক, তদন্তে পুলিশ

biharপাটনা, ১২ নভেম্বর (হি.স.): বিহারে গুলি করে খুন করা হল আরও এক সাংবাদিককে| শনিবার সকালে বিহারের সাসারামের মফসসল থানা এলাকায় গুলি করে খুন করা হয় সাংবাদিক ধর্মেন্দ্র কুমারকে| তিনি `দৈনিক ভাস্কর’-এর ঔরঙ্গাবাদের দায়িত্বে ছিলেন| দীর্ঘদিন ধরেই পাথর মাফিয়াদের বিরুদ্ধে সরব ছিলেন ধর্মেন্দ্র| ঔরঙ্গাবাদ জেলায় পাথর মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখিও করেছেন তিনি| ধর্মেন্দ্রর মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়| পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে| দুষ্কৃতীদের খেঁাজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে|
পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে অমরা তালাব এলাকায় বাড়ির কাছে একটি চায়ের দোকানে যান সাংবাদিক ধর্মেন্দ্র কুমার| সেই সময় মোটরবাইকে চেরে দোকানের সামনে আসে তিন জন দুষ্কৃতী| কিছু বুঝে ওঠার আগেই ধর্মেন্দ্রর বুকে তিনটি গুলি করে তারা| স্থানীয়রা ছুটে আসার আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়| রক্তাক্ত অবস্থায় ধর্মেন্দ্রকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়| শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তঁাকে বারাণসী নিয়ে যাওয়ার পথেই মারা যান সাংবাদিক| উল্লেখ্য, সিওয়ানের সাংবাদিক রাজদেও রঞ্জনের হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি, এরই মধ্যে ফের গুলি করে খুন করা হল এক সাংবাদিককে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top