News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচদিনের কন্যাকে হত্যা করতে চায় বাবা, আশ্রয় দিল চাইল্ড লাইন
Image

পাঁচদিনের কন্যাকে হত্যা করতে চায় বাবা, আশ্রয় দিল চাইল্ড লাইন

childlineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ মাত্র পাঁচদিনের নবজাতক শিশুকন্যাকে মায়ের কোল থেকে নিয়ে আসতে বাধ্য হল উদয়পুর চাইল্ড লাইনের কর্মীরা৷ ঘটনা উদয়পুর মহকুমার রাধাকিশোর পুর থানার অন্তর্গত চন্দ্রপুর ২ নং কলোনীর ৩ নং ওয়ার্ডে৷ চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েএছ, চন্দ্রপুর ২ নং কলোনীর বাসিন্দা রবীন্দ্র দাসের স্ত্রী প্রণতী দাস তাদের পঞ্চম সন্তান রূপে গত ছয় নভেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়৷ সেই থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়৷ রবীন্দ্র দাস কিছুতেই এই নবজাতক কন্যা সন্তানটিকে তার সন্তান রূপে মেনে নিতে চাইছেন না৷ এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়৷ কন্যা সন্তানটিকে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ ওঠেছে রবীন্দ্র দাসের বিরুদ্ধে৷ নবজাতকের জীবন সংশয় আঁচ করতে পেরে এই এলাকারই কে বা কারা উদয়পুর চাইল্ড লাইনের হেপ্ল লাইনে ফোন করে ঘটনাটি জানায়৷ যথারীতি চাইল্ড লাইনের কর্মীরা ঘটনাস্থলে যায়৷ জড়ো হয়ে যায় এলাকার লোকজন৷ স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা আরও তুঙ্গে ওঠে৷ তাদের মধ্যে হাতাহাতি হয় বলেও জানা গিয়েছে৷ সন্তানের বাবা রবীন্দ্র দাস চাইল্ড লাইনের কর্মীদের হাতে নজাতককে তুলে দিতে রাজী হলেও মা প্রণতী দাস তাতে কিছুতেই রাজী ছিল না৷ শেষ পর্যন্ত এলাকাবাসী পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের আপ্রাণ চেষ্টায় নবজাতক শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় উদয়পুর মহিলা থানায়৷ সেখানে একটি জিডি এন্টি করানোর পর শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ নিষ্পাপ কন্যা সন্তানটির নিরাপদ আশ্রয় হয় উদয়পুরের ‘শিশুগৃহ’৷ জানা গিয়েছে ভালো আছে শিশুটি৷ শিশুগৃহের কর্তারা পাঁচদিনের মাথায় শিশুটির নামকরণ করে৷ নাম দিলো ‘রুদ্রানী’৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top