নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ কেরেলা থেকে টাকা চুরি করে অবশেষে ত্রিপুরায় ধরা পড়ল মিটন সাহাজি (২৬)৷ সে ত্রিপুরারই বাসিন্দা৷ কেরেলায় ডি সিনেমাস মাল্টিপ্লেক্সে সে কাজ করত৷ ছয়মাস সেখানে কাজ করার পর গত ২৯ আগস্ট ৬ লক্ষ টাকা চুরি করে মিটন ত্রিপুরায় পালিয়ে আসে৷ তার খোঁজে গত ৭ নভেম্বর কেরেলা পুলিশের কয়েকজন অফিসার ত্রিপুরায় আসে৷ ত্রিপুরা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করার উদ্যোগ নেওয়া হয়৷ সে মোতাবেক বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানার পুলিশকে নিয়ে কেরেলা পুলিশ লেম্বুছড়ায় একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে৷ মিটন সেখানে তার স্ত্রীকে নিয়ে থাকত৷ পুলিশ তার কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে৷ শুক্রবার তাকে আদালতে তোলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় কেরেলা পুলিশ৷ আদালত সে আবেদন মঞ্জুর করেছে৷ শনিবার তাকে কেরেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে৷
কেরালার সিনেমা হলে টাকা চুরি লেফুঙ্গায় ধৃত যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















