News Flash

  • Home
  • Uncategorized
  • প্লাবিত এলাকার পরিস্থিতির উন্নতি, ত্রাণ সরবরাহ অব্যাহত
Image

প্লাবিত এলাকার পরিস্থিতির উন্নতি, ত্রাণ সরবরাহ অব্যাহত

rain-waterনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ রাজ্যের প্লাবিত এলাকার পরিস্থিতি গতকাল থেকে উন্নতি হয়েছে৷ খোয়াই-র ৯টি পরিবার ছাড়া কবলিত সবকটি পরিবারই তাদের বাড়ীঘরে ফিরে গেছেন৷ খোয়াই-র একটি শিবির ছাড়া সবকটি শিবিরই বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাসত্ত্বেও স্বাভাবিক অবস্থা সম্পূর্ণ ভাবে ফিরে না আসা পর্যন্ত নিয়ম অনুযায়ী ত্রাণ সরবরাহ অক্ষুন্ন রাখার জন্যে জেলা প্রশাসনকে পরামর্শ দেওয়া হয়েছে৷ বন্ধ হয়ে থাকা সড়ক খুলে দেওয়ার মাধ্যমে, ভেঙ্গে যাওয়া সেতু মেরামত এবং জমে থাকা জল সরিয়ে দেয়ার ফলে একদিনের মধ্যেই সমস্ত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে৷ যার দরুণ রাজ্যের সবকয়টি সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে৷
রাজ্যের বিভিন্ন নদীগুলির জলস্তর বিপদ সীমার নীচে রয়েছে৷ নিরাপত্তা জনিত কারণে যাতে চিন্তিত না হয়ে পড়েন সে জন্য প্রশাসন এই বিষয়টি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেছেন৷
জেলা শাসকগণ ক্ষতিগ্রস্ত এলাকা সমূহে ক্ষয়ক্ষতির এবং আশু করণীয় কর্তব্যের নিরুপণের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পর প্রশাসন বন্য দুর্গত মানুষকে সহায়তা দেওয়ার জন্য তাদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন৷ সব কটি জেলাতেই কনট্রোল রুম খোলার জন্যে পরামর্শ দেওয়া হয়েছে এবং আরো কিছু সময়ের জন্য বিপর্যয় মোকাবেলাকারী দলকে মোতায়েন রাখার জন্যে বলা হয়েছে৷ আবহাওয়া পরিস্থিতির স্থিতাবস্থা বজায় থাকবে বলে ভারত সরকারের আবহাওয়া সংবাদে বলা হয়েছে৷ রাজস্ব দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top