News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে চুরির হিড়িক, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

খোয়াইয়ে চুরির হিড়িক, পুলিশের ভূমিকায় ক্ষোভ

thief-copyনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ নভেম্বর৷৷ খোয়াই শহরে প্রায় প্রতিদিনই চলছে একের পর এক চুরির ঘটনা৷ যা নিয়ে চলছে জনগনের মধ্যে ভিতির সঞ্চার৷ প্রায় অলিখিতভাবে নিজের সম্পদ নিজে রক্ষা করুন এমন একটা বার্তা জনগণের মধ্যে যাচ্ছে৷ কারন চোরের দল পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে দিনের বেলা এবং রাতে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে৷ খোয়াই পুলিশ প্রশাসনকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে রবিবার ভারি বর্ষনের রাতেও সুভাষপার্ক আউটপোষ্ট থেকে প্রায় দুইশত হাত দূরে প্রকাশ্যে রাস্তার পাশে প্রায় দুটি দোকানে ২০টি তালা ভাঙ্গা হয়৷ সেই সাথে সিন্ধুকের লকার ভাঙা হয়৷ যদিও সিন্ধুকের ভেতরের লক খুলতে পারেনি চোরের দল৷ তারপরও প্রায় ৪০ হাজার টাকার রূপার জিনিষ হাতিয়ে নেয়৷ ঘটনায় সুভাষপার্ক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে৷ একের পর এক চুরির ঘটনা ঘটছে আর পুলিশ নীরব দর্শক৷ তবে জনগন বলছেন, নাকি চোরে-পুলিশে মাসতুত ভাই৷ পুলিশ কর্তারা সারাদিন এন্ডিং, জুয়া, মদ, কোরাক্স নিয়েই ব্যস্ত থাকেন৷ আর রাতে নাইট ডিউটির নামে ভরং দেখাচ্ছে৷ এনিয়ে গ্রামে-গঞ্জে এবং শহরে পুলিশ কর্তাদের উপর ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ জনগনের দাবি পুলিশী তৎপরতা আরও বাড়ুক এবং দক্ষ পুলিশ কর্তাদের কাজে লাগানো হউক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top