News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুল পোড়াচ্ছে যারা, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঃ মেহৱুবা মুফতি
Image

স্কুল পোড়াচ্ছে যারা, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঃ মেহৱুবা মুফতি

mehbooba-muftiশ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): ভূস্বর্গ জুড়ে অশান্তি অব্যাহত| তপ্ত কাশ্মীর উপত্যকায় অশান্তি জিইয়ে রাখতে স্কুলও পুড়িয়ে দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা| পড়াশোনা চালু রাখতে ‘স্কুল চলো অভিযান’ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী| এরই মধ্যে স্কুলে হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি| সোমবার কড়া হুঁশিয়ারি দিয়ে মুফতি বলেছেন, ‘যখন সবকিছু ধীরে ধীরে সচল হতে শুরু করেছে, তখনই কিছু দুষ্কৃতী শিক্ষা ব্যবস্থাকে অচল করতে স্কুল পুড়িয়ে দিচ্ছে| এই সব কাজ যারা করছে তাদের রেয়াত করা হবে না| সরকার তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে|’
এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে দেশের সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহৱুবা মুফতি| তাঁর কথায়, আপনি আপনার বন্ধুকে বদলাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পারবেন না| মুফতি আরও বলেন, জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে এমন যুবকদের ঘরে ফেরাতে চেষ্টা করছে সরকার|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top