News Flash

  • Home
  • Uncategorized
  • দুই পঞ্চায়েত সদস্য সহ ১৫২ ভোটার যোগ দিলেন তৃণমূলে
Image

দুই পঞ্চায়েত সদস্য সহ ১৫২ ভোটার যোগ দিলেন তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ নভেম্বর৷৷ রবিবার সন্ধ্যায় জাঙ্গালীয়ার রবীন্দ্রকলোনীর মাঠে তৃণমূল কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়৷ বিশালগড় বিধানসভায় অর্ন্তগত রাউৎখালা পঞ্চায়েতের শাসকদলের বর্তমান দুই পঞ্চায়েত মেম্বার সহ মোট ৪২ পরিবারের ১৫২ জন সিপিআইএম কর্মী সমর্থন তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ এই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই লাগামহীন দুর্নীতি চলছে কতিপয় শাসকদলের নেতাদের কল্যাণে দুর্নীতির প্রতিবাদে সরব হয়ে এলাকার ৪২ টি পরিবারকে সঙ্গে নিয়ে দুই পঞ্চায়েত সদস্য ও সদস্যা তথা শংকর ঘোষ ও শিপ্রা দেবনাথ রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ দলত্যাগীদের হাতে তৃণমূল দলীয় পতাকা দিয়ে বরন করে নেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা তথা আইনজীবি নিতাই চৌধুরী৷ নিতাই চৌধুরী উনার বক্তব্য বলেন শুধু রাউৎখলা গ্রাম পঞ্চায়েত নয় রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে মহকরণ পর্যন্ত দুর্নীতি বয়ে চলছে৷ বামফ্রন্টের  ক্ষমতা ফুড়িয়ে আসছে তা আলোকিত হবে ২০১৮ নির্বাচনে৷ বিশালগড়ে অবশ্য দুটি পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের অধীনে রয়েছে৷ নিতাই চৌধুরী বলেন কিছু দিনের মধ্যে বিশালগড়ে আরো দুটি পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ট সদস্য নিয়ে তৃণমূলের যোগ দেবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top