News Flash

  • Home
  • Uncategorized
  • স্বনির্ভর দলের নেতার জালিয়াতি, মামলা
Image

স্বনির্ভর দলের নেতার জালিয়াতি, মামলা

scamনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ নভেম্বর৷৷ বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকায় পল্লী উন্নয়ন স্বনির্ভর দলে স্বপন মল্লিকের নামে জালিয়াতির অভিযোগ উঠেছে৷ এই স্বনির্ভর দলটি ১৫ জন সদস্য নিয়ে গঠিত৷ স্বপন মল্লিকের অধীনে একটি রেশন শপ রয়েছে৷ গ্রুপের নেতা স্বপনবাবু চুক্তি অনুযায়ী  ৫ বছরের লিজের টাকার ভাড়া বাবদ কোষাদক্ষের হাতে আজ পর্যন্ত একমাসের টাকাও জমা দেয়নি বলে জানিয়েছে অন্যান্য ১৪ জন সদস্যরা৷ লিজের টাকা দূরের কথা, উপর মহলে যোগাযোগ করে জানতে পারে রেশন শপটিও তার নামে লাইসেন্স করিয়ে নেয়৷ এই কথা জানতে পেরে সদস্যরা রেগে যায়৷ গ্রুপের লিজ হিসাবে দেওয়া রেশন শপটি শাসকদলীয় নেতা বলে স্বপন মল্লিক অন্যান্য সদস্যদের না জানিয়ে নিজের নামে করিয়ে নেয়৷ জালিয়াতীর বিষয়টি নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলে উল্টো হুমকি দেয় স্বপনবাবু৷ এমই অভিযোগ অন্যান্য সদস্যদের৷ স্বপন মল্লিকের সঙ্গে বহু চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি৷ ঘটনায় বিবরন জানিয়ে পার্থ বিশ্বাস অভিযুক্ত স্বপন মল্লিকের নামে বিশালগড় থানায় মামলা দায়ের করেন৷ গ্রুপের সহ পরিচালক সবুজ বিশ্বাসের স্ত্রীর উপর আক্রমন সংঘটিত করে পরিচালক স্বপন মল্লিকও তার ভাইয়েরা৷ এই নিয়ে গোটা বিশালগড় ব্রজপুর এলাকায় ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top