নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ নভেম্বর৷৷ চুরি যাওয়া বাইক উদ্ধার করল কলমচৌড়া থানার পুলিশ৷ বাইক ফেলে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি৷ চোরকে পাকড়াও করতে না পারলেও পালসার বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ জানা গিয়েছে, বাইকটি সীমান্তের ওপারে পাচার করার উদ্দেশ্যে কলমচৌড়ায় নিয়ে যাওয়া হয়েছিল৷
৩রা নভেম্বর লেম্বুছড়ার বাসিন্দা কিশোর দেববর্মার বাইক চুরি করে পালায় চোর৷ চুরির অভিযোগ জানিয়ে বাইকের মালিক লেম্বুছড়া থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ রাজ্যের সমস্ত থানাকে বার্তা পাঠিয়ে দেয়৷ সেই মত শুরু হয় তল্লাসী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় কলমচৌড়া থানার পুলিশ গাড়ি চেকিং করার সময় খবর আসে আড়ালিয়া গ্রামে নম্বরবিহীন একটি পালসার বাইক নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে৷ সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ির চালক কনস্টেবল শঙ্কর সরকার ছুটে গিয়ে আটক করেন বাইকটি৷ সন্দেহভাজন বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ উদ্ধার করা বাইকটি থানায় নিয়ে যাওয়া হয়৷ কলমচৌড়া থানার পুলিশ খবর পাঠায় লেম্বুছড়া থানায়৷ শুক্রবার সকালে লেম্বুছড়া থানার এসআই প্রাণজিৎ মালাকরের হাতে বাইকটি হস্তান্তর করেছে কলমচৌড়া থানার পুলিশ৷
চুরি যাওয়া বাইক ওপারে পাচার ব্যর্থ করল পুলিশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















