News Flash

  • Home
  • Uncategorized
  • চয়নিকা হত্যা মামলায় ধৃত চারজন ফের জেল হেফাজতে
Image

চয়নিকা হত্যা মামলায় ধৃত চারজন ফের জেল হেফাজতে

court-hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ চয়নিকা হত্যা মামলায় ধৃত চারজনকে ফের ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সিজিএম কোর্টের বিচারক ঋষিকেশ চক্রবর্তী৷ শুক্রবার চয়নিকার স্বামী রণবীর দাস, তার প্রেমিকা অর্চনা মালাকার, রণবীরের ভাগ্ণে সত্যবান দাস ও গাড়ির চালক ঋষিকেশ দাসকে আদালতে তোলা হয়৷ আদালত তাদের জেল হেপাজতের নির্দেশ দেয়৷ এদিকে, এই মামলায় স্পেশাল পিপি নিযুক্ত করা হয়েছে আইনজীবী অরিন্দম ভট্টাচার্যকে৷
এদিকে, চয়নিকার জিনিসপত্রগুলি টিআই প্যারেড করা হবে৷ জানা গেছে, চলতি মাসের ২২ তারিখ পুলিশ আদালতে আবেদন জানিয়েছে চয়নিকার মা ও বোনের রক্তের নমুনা পরীক্ষা করানোর জন্য৷
উল্লেখ্য, ২০১৫ সালের ১ অক্টোবর চয়নিকা খুন হন৷ তার এক বছর বাদে তার কঙ্কাল উদ্ধার হয় সেফটি ট্যাঙ্ক থেকে৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চয়নিকার স্বামী রণবীর দাস ও তার প্রেমিকা অর্চনা মালাকারকে গ্রেপ্তার করে৷ পরবর্তী সময়ে এই হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে রণবীর দাসের ভাগ্ণে সত্যবান দাস ও গাড়ির চালক ঋষিকেশ দাসকে পুলিশ গ্রেপ্তার করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top