নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ চয়নিকা হত্যা মামলায় ধৃত চারজনকে ফের ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সিজিএম কোর্টের বিচারক ঋষিকেশ চক্রবর্তী৷ শুক্রবার চয়নিকার স্বামী রণবীর দাস, তার প্রেমিকা অর্চনা মালাকার, রণবীরের ভাগ্ণে সত্যবান দাস ও গাড়ির চালক ঋষিকেশ দাসকে আদালতে তোলা হয়৷ আদালত তাদের জেল হেপাজতের নির্দেশ দেয়৷ এদিকে, এই মামলায় স্পেশাল পিপি নিযুক্ত করা হয়েছে আইনজীবী অরিন্দম ভট্টাচার্যকে৷
এদিকে, চয়নিকার জিনিসপত্রগুলি টিআই প্যারেড করা হবে৷ জানা গেছে, চলতি মাসের ২২ তারিখ পুলিশ আদালতে আবেদন জানিয়েছে চয়নিকার মা ও বোনের রক্তের নমুনা পরীক্ষা করানোর জন্য৷
উল্লেখ্য, ২০১৫ সালের ১ অক্টোবর চয়নিকা খুন হন৷ তার এক বছর বাদে তার কঙ্কাল উদ্ধার হয় সেফটি ট্যাঙ্ক থেকে৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চয়নিকার স্বামী রণবীর দাস ও তার প্রেমিকা অর্চনা মালাকারকে গ্রেপ্তার করে৷ পরবর্তী সময়ে এই হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে রণবীর দাসের ভাগ্ণে সত্যবান দাস ও গাড়ির চালক ঋষিকেশ দাসকে পুলিশ গ্রেপ্তার করে৷
চয়নিকা হত্যা মামলায় ধৃত চারজন ফের জেল হেফাজতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















