নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ অক্টোবর৷৷ পানীয় জলের দাবীতে উত্তর কলমচৌড়ার করালিয়াটিলায় পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ৷ শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলে অবরোধ৷ পরে পুলিশ ও সাধারণ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, করালিয়াটিলা এলাকায় ৫০ পরিবারের বসবাস৷ ২-৩ মাস যাবৎ এলাকাবাসী জল পাচ্ছেন না৷ স্থানীয় গ্রাম প্রধান ও স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে জলের দাবী জানিয়ে আসলেও কোন কাজ হয়নি৷ তারা কোন গুরুত্বই দেননি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দা জাফর মিয়া, সিদ্দিক মিয়া, রফিক মিয়া, পানু বিবির নেতৃত্বে এদিন পথ অবরোধ আন্দোলন সংগঠিত করা হয়৷ পথ অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান কলমচৌড়া থানার পুলিশ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী দাস প্রমুখ৷ তারা গিয়ে আশ্বাস দেন ১৫ দিনের মধ্যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷
জলের দাবীতে পথ অবরোধ কলমচৌড়ায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















