News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাপিটেল কমপ্লেক্সে খুন, ধৃত আরও এক যুবক পুলিশ রিমান্ডে
Image

ক্যাপিটেল কমপ্লেক্সে খুন, ধৃত আরও এক যুবক পুলিশ রিমান্ডে

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় জয়শংকর সিংহের খুনের ঘটনায় আরো একজনকে পুলিশ জালে তুলেছে৷ শুক্রবার তাকে আদালতে তোলা হলে, আদালত ধৃত ব্যক্তিকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ এছাড়া এই খুনের ঘটনায় ধৃত রঞ্জন রায়কেও ১৪ দিনের জেল হেপাজতে পাঠিয়েছে আদালত৷
বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে এনসিসি থানার পুলিশ ব্রাহাম দেবরায় নামে এক যুবককে জয়শংকর সিংহের খুনের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে৷ তার কাছ থেকে জয়শংকরের এটিএম কার্ড পাওয়া গেছে৷ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷ আদালত এই আবেদন গ্রাহ্য করে ব্রাহাম দেবরায়কে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ এদিকে, এই ঘটনায় ধৃত রঞ্জন রায়কেও এদিন আদালতে তোলা হয়৷ আদালত তাকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ব্রাহাম দেবরায় বর্হিরাজ্যে পালানোর চেষ্টা করছিল৷ তাকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রঞ্জন রায়কে জিজ্ঞাসাবাদ করে ব্রাহাম দেবরায় এই খুনের ঘটনার সাথে জড়িত থাকার তথ্য মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top