নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ অক্টোবর৷৷ পারিবারিক বিবাদের জেরে আগ্ণিদগ্দ হয়েছে এক গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্যপাড়ায়৷ অগ্ণিদগ্দ ঐ গৃহবধূর নাম সুতপা সাহা (রায়), স্বামীর নাম শ্যামল রায়৷ বর্তমানে সুতপা আগরতলায় জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷
সংবাদে প্রকাশ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ নিজ বাড়িতেই ঘরের মধ্যে গায়ে করোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সুতপা৷ ঘরের মধ্যে মজুত ছিল পেট্রোল৷ তাতে পুরো ঘরে আগুন ধরে যায়৷ ঘরটি ভষ্মিভূত হয়ে যায়৷ এদিকে গুরুত্বর আহত অবস্থায় সুতপাকে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জানা গিয়েছে, চিনি কৌটায় ভর্তি করতে গিয়ে শিশুপুত্র সেই চিনি কিছুটা ফেলে দেয়৷ এনিয়ে শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ৷ এই বিবাদের জেরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সুতপা৷ এছাড়াও জানা গিয়েছে, ২০০৭ সালে শ্যামল ও সুতপার বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি ছিল৷ তিনবার গ্রামে সালিশী সভা হয়েছে৷ অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনেও৷ স্বামী স্ত্রীর উপর নির্যাচন চালাতো বলে অভিযোগ৷ এদিকে, অগ্ণিদগ্দ হয়ে ঐ গৃহবধূর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
অগ্ণিদগ্দ নির্যাতিতা গৃহবধূ পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















