News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে পথ অবরোধ কলমচৌড়ায়
Image

জলের দাবীতে পথ অবরোধ কলমচৌড়ায়

drinking waterনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ অক্টোবর৷৷ পানীয় জলের দাবীতে উত্তর কলমচৌড়ার করালিয়াটিলায় পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ৷ শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলে অবরোধ৷ পরে পুলিশ ও সাধারণ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, করালিয়াটিলা এলাকায় ৫০ পরিবারের বসবাস৷ ২-৩ মাস যাবৎ এলাকাবাসী জল পাচ্ছেন না৷ স্থানীয় গ্রাম প্রধান ও স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে জলের দাবী জানিয়ে আসলেও কোন কাজ হয়নি৷ তারা কোন গুরুত্বই দেননি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দা জাফর মিয়া, সিদ্দিক মিয়া, রফিক মিয়া, পানু বিবির নেতৃত্বে এদিন পথ অবরোধ  আন্দোলন সংগঠিত করা হয়৷ পথ অবরোধের খবর পেয়ে সেখানে  ছুটে যান কলমচৌড়া থানার পুলিশ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী দাস প্রমুখ৷ তারা গিয়ে আশ্বাস দেন ১৫ দিনের মধ্যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top