News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ নির্যাতিতা গৃহবধূ পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে
Image

অগ্ণিদগ্দ নির্যাতিতা গৃহবধূ পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে

fire2নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ অক্টোবর৷৷ পারিবারিক বিবাদের জেরে আগ্ণিদগ্দ হয়েছে এক গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্যপাড়ায়৷ অগ্ণিদগ্দ ঐ গৃহবধূর নাম সুতপা সাহা (রায়), স্বামীর নাম শ্যামল রায়৷ বর্তমানে সুতপা আগরতলায় জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷
সংবাদে প্রকাশ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ নিজ বাড়িতেই ঘরের মধ্যে গায়ে করোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সুতপা৷ ঘরের মধ্যে মজুত ছিল পেট্রোল৷ তাতে পুরো ঘরে আগুন ধরে যায়৷ ঘরটি ভষ্মিভূত হয়ে যায়৷ এদিকে গুরুত্বর আহত অবস্থায় সুতপাকে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জানা গিয়েছে, চিনি কৌটায় ভর্তি করতে গিয়ে শিশুপুত্র সেই চিনি কিছুটা ফেলে দেয়৷ এনিয়ে শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ৷ এই বিবাদের জেরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সুতপা৷ এছাড়াও জানা গিয়েছে, ২০০৭ সালে শ্যামল ও সুতপার বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি ছিল৷ তিনবার গ্রামে সালিশী সভা হয়েছে৷ অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনেও৷ স্বামী স্ত্রীর উপর নির্যাচন চালাতো বলে অভিযোগ৷ এদিকে, অগ্ণিদগ্দ হয়ে ঐ গৃহবধূর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top