News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর উইনিং স্লোগান ধার, ‘আব কি বার, ট্রাম্প সরকার’
Image

মোদীর উইনিং স্লোগান ধার, ‘আব কি বার, ট্রাম্প সরকার’

Donald Trumpওয়াশিংটন, ২৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উইনিং স্লোগান ধার করল ডোনান্ড ট্রাম্প| আমেরিকার রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের স্লোগান, ‘আব কি বার, ট্রাম্প সরকার|’ মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের এটাই ক্যাচলাইন| ২০১৪-র আব কি বার, মোদী সরকার- স্লোগান দিয়েই ক্ষমতায় আসে বিজেপি| প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী| এবার মোদীর উইনিং স্লোগান থেকেই এই স্লোগান তৈরি করেছে ট্রাম্পের বিজ্ঞাপনী সংস্থা|
হোয়াইট হাউসের লড়াইয়ে হিলারি ক্লিনটনকে মাত করতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর বিরাট ভরসা রেখেছেন ট্রাম্প| মঙ্গলবারই হিন্দু মন্দিরে দীপাবলী উদযাপনে পাঠিয়েছেন পুত্রবধূ লরাকে| আর এবার ভারতীয়দের মন জয়ে ২০১৪-য় ভারত ছেয়ে যাওয়া মোদীর উইনিং স্লোগানের ওপর নির্ভর করছেন তিনি|
ভারতীয় হিন্দুদের মধ্যে ট্রাম্পের জন্য সমর্থন জোগাড়ে নেমেছেন শিকাগোর ব্যবসায়ী ও ঘোষিত নরেন্দ্র মোদী ভক্ত শলভ কুমার| ট্রাম্পের প্রচারে বিরাট অঙ্কের অর্থ ঢেলেছেন তিনি| বৃহস্পতিবার প্রচারিত হয়েছে ট্রাম্পের এই ভিডিও বিজ্ঞাপন| এতে রয়েছে তাঁর নিউ জার্সির বক্তৃতার অংশবিশেষ, সঙ্গে দীপাবলীর প্রদীপ জ্বালানোর ছবি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top