ওয়াশিংটন, ২৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উইনিং স্লোগান ধার করল ডোনান্ড ট্রাম্প| আমেরিকার রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের স্লোগান, ‘আব কি বার, ট্রাম্প সরকার|’ মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের এটাই ক্যাচলাইন| ২০১৪-র আব কি বার, মোদী সরকার- স্লোগান দিয়েই ক্ষমতায় আসে বিজেপি| প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী| এবার মোদীর উইনিং স্লোগান থেকেই এই স্লোগান তৈরি করেছে ট্রাম্পের বিজ্ঞাপনী সংস্থা|
হোয়াইট হাউসের লড়াইয়ে হিলারি ক্লিনটনকে মাত করতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর বিরাট ভরসা রেখেছেন ট্রাম্প| মঙ্গলবারই হিন্দু মন্দিরে দীপাবলী উদযাপনে পাঠিয়েছেন পুত্রবধূ লরাকে| আর এবার ভারতীয়দের মন জয়ে ২০১৪-য় ভারত ছেয়ে যাওয়া মোদীর উইনিং স্লোগানের ওপর নির্ভর করছেন তিনি|
ভারতীয় হিন্দুদের মধ্যে ট্রাম্পের জন্য সমর্থন জোগাড়ে নেমেছেন শিকাগোর ব্যবসায়ী ও ঘোষিত নরেন্দ্র মোদী ভক্ত শলভ কুমার| ট্রাম্পের প্রচারে বিরাট অঙ্কের অর্থ ঢেলেছেন তিনি| বৃহস্পতিবার প্রচারিত হয়েছে ট্রাম্পের এই ভিডিও বিজ্ঞাপন| এতে রয়েছে তাঁর নিউ জার্সির বক্তৃতার অংশবিশেষ, সঙ্গে দীপাবলীর প্রদীপ জ্বালানোর ছবি|
মোদীর উইনিং স্লোগান ধার, ‘আব কি বার, ট্রাম্প সরকার’
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















