News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের তল্লাশি অভিযানে ধৃত দুই জইশ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র
Image

বিএসএফের তল্লাশি অভিযানে ধৃত দুই জইশ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

BSF Logবারামুলা, ২৮ অক্টোবর (হি.স.) : দীপাবলিতে সীমান্তে বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনাবাহিনী| তল্লাশি চালিয়ে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গ্রেফতার করল সেনাবাহিনী| বারামুলাতে তল্লাশি চালানোর সময়ই ওই দুইজঙ্গিকে পাকড়াও করে সেনা| ধৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে| যার মধ্যে এ কে-৪৭, পিস্তল, কার্তুজ, গ্রেনেড লঞ্চারের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে| ইতিমধ্যে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সেনা| আর কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে সেনা আধিকারিকরা| পাশাপাশি, কি কারণে তারা ভারতে ঢুকেছে তাও জানার চেষ্টা চালানো হচ্ছে| তবে অনুমান, সীমান্তে বড়সড় নাশকতা চালাতেই জঙ্গিদের ঢোকানো হয়েছিল|
সেনা সূত্রে খবর, বৃহহস্পতিবার রাতে তাংধারের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে পাকিস্তান গুলি চালাতে শুরু করে| বিএসএফও তার পালটা জবাব দেয়| আর এরপরই বারামুলায় তল্লাশি শুরু করে বিএসএফ| সেখান থেকেই আটক করা হয় এই দুই জইশ জঙ্গিকে| প্রসঙ্গত, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে দেওয়া এক বিবৃতিতে বিএসএফ জানায়, মূলত ভারতে জঙ্গিদের ঢোকানোর জন্যে কভার ফায়ার করে পাকিস্তান সেনা| সেই মতো সেনাও সতর্ক হয়ে যায়| এক্ষেত্রেও ঠিক একইভাবে জঙ্গিদের ঢোকানো হয় ভারতের মাটিতে| তা আগেভাগে ৱুঝতে পেরে তল্লাশি চালায় বিএসএফ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top