News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএস সেবকের হত্যাকান্ডে পুলিশ চারজনকে গ্রেফতার করল
Image

আরএসএস সেবকের হত্যাকান্ডে পুলিশ চারজনকে গ্রেফতার করল

handcuffবেঙ্গালুরু, ২৮ অক্টোবর (হি.স.) : দেড় সপ্তাহের মধ্যে বেঙ্গালুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সেবকের খুনের কিনারা করল পুলিশ| গত ১৬ অক্টোবর শহরে রুদ্রেশ নামের এক স্বয়ংসেবককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা| বৃহস্পতিবার ওই ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| ধৃতেরা হলো ওয়াসিম, মাজহার, মাজিব এবং ইরফান| এরমধ্যে ওয়াসিম এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল| রুদ্রেশকে ওয়াসিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ| হত্যাকাণ্ডের জন্য ঘটনাস্থলে ওয়াসিমকে বাইকে করে পৌঁছে দিয়েছিল মাজহার| অন্য দুই জন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে না থাকলেও জড়িত ছিল|
জানা গিয়েছে, বেঙ্গালুরুর শিবাজিনগর এলাকায় রুদ্রেশের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণেই তাকে হত্যা করে ওয়াসিম| যদিও রুদ্রেশকে হত্যার পিছনে দুষ্কৃতীদের উদ্দেশ্য নিয়ে পরিষ্কার করে কিছু বলেনি পুলিশ| তবে ঘটনার পিছনে রাজনীতি থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ| শহরের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে শিল্পীদের আঁকা স্কেচের সূত্র ধরে এই খুনের কিনারা করা গিয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এনএস মেঘারিখ| তাঁর কথায়, জনপ্রিয় ব্যক্তি রুদ্রেশের মৃতু্যর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top