বেঙ্গালুরু, ২৮ অক্টোবর (হি.স.) : দেড় সপ্তাহের মধ্যে বেঙ্গালুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সেবকের খুনের কিনারা করল পুলিশ| গত ১৬ অক্টোবর শহরে রুদ্রেশ নামের এক স্বয়ংসেবককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা| বৃহস্পতিবার ওই ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| ধৃতেরা হলো ওয়াসিম, মাজহার, মাজিব এবং ইরফান| এরমধ্যে ওয়াসিম এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল| রুদ্রেশকে ওয়াসিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ| হত্যাকাণ্ডের জন্য ঘটনাস্থলে ওয়াসিমকে বাইকে করে পৌঁছে দিয়েছিল মাজহার| অন্য দুই জন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে না থাকলেও জড়িত ছিল|
জানা গিয়েছে, বেঙ্গালুরুর শিবাজিনগর এলাকায় রুদ্রেশের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণেই তাকে হত্যা করে ওয়াসিম| যদিও রুদ্রেশকে হত্যার পিছনে দুষ্কৃতীদের উদ্দেশ্য নিয়ে পরিষ্কার করে কিছু বলেনি পুলিশ| তবে ঘটনার পিছনে রাজনীতি থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ| শহরের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে শিল্পীদের আঁকা স্কেচের সূত্র ধরে এই খুনের কিনারা করা গিয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এনএস মেঘারিখ| তাঁর কথায়, জনপ্রিয় ব্যক্তি রুদ্রেশের মৃতু্যর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল|
আরএসএস সেবকের হত্যাকান্ডে পুলিশ চারজনকে গ্রেফতার করল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















