News Flash

  • Home
  • Uncategorized
  • মান্ধাতা আমলের বিদ্যুতের তার গণহারে ছিড়ে পড়ছে, ভাগ্যক্রমে প্রাণ রক্ষা মানুষের
Image

মান্ধাতা আমলের বিদ্যুতের তার গণহারে ছিড়ে পড়ছে, ভাগ্যক্রমে প্রাণ রক্ষা মানুষের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ অক্টোবর৷৷ কৈলাসহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার একেবারে বিপজ্জনক অবস্থায়৷ যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে৷ গত দুই বছরে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটে গিয়েছে৷ বেশ কিছু গবাদী পশু সহ মানুষের প্রাণহানী হয়েছে৷ তারপরও বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের কোন হেলদোল নেই৷ দুইদিন আগে দুপুর আনুমানিক একটায় তিনজন সুকল ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐদিন সুকল থেকে বাড়ি ফেরার পথে বনগাঁও গ্রামে আক্তার আলীর বাড়ির সামনে হঠাৎ উপর থেকে বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে রাস্তায় পড়ে৷ মাত্র কয়েক ফুট দূরত্বে ঐ তিন ছাত্র দাঁড়িয়ে ছিল৷ এই গ্রাম সহ আশেপাশের গ্রামেও বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ বহু পুরনো এই তারগুলি বদল করে নতুন তার টানার কোন প্রয়োজনীয়তাই মনে করছেন না বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা৷ এমনও দেখা গিয়েছে দুই খঁুটির মধ্যে বেশ কিছু জায়গায় মাটি থেকে মাত্র ৮-৯ ফুট উঁচুতে রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার৷ এলাকাবাসীর অভিযোগ বহুবার জানানোর পরও বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা পুরনো তার বদল করার কোন উদ্যোগ নিচ্ছে না৷ বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটার পর কৈলাসহর বিদ্যুৎ নিগমের কার্য্যালয়ে বারাবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করা হয়নি৷ বাধ্য হয়ে কৈলাসহর মহকুমা শাসক, কৈলাসহর থানার ওসি সহ জেলার পুলিশ আধিকারিকের অফিসে বিষয়টি জানানো হয়৷ তারপর দুই ঘন্টা অতিক্রম হলে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তার সংস্কার করে৷ বর্তমানে ঐ গ্রাম সহআরও কয়েকটি গ্রামে বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ এক বছর আগে কৈলাসহরের লক্ষ্মীছড়া ব্রীজের পাশে অটোস্ট্যান্ডের সামনে হঠাৎ বিদ্যুৎ পরিবাহী তার দুই খঁুটির মাঝ থেকে ছিড়ে পড়ে যায়৷ যদিও ভাগ্যক্রমে ঐসময়ও সেখানে লোকজন ছিল না৷ কয়েকমাস পূর্বে পুকুর পারে বিদ্যুৎ পরিবাহী তার দুই খঁুটির মধ্য থেকে ছিড়ে পড়ে৷ তাত এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ নুরপুরে একটি গবাদী পশু মারা যায়৷ এই ধরণের দূর্ঘটনা একের পর এক ঘটে চলেছে৷ তারপরও কোন হেলদোল নেই৷ যদি কিছুদিনের মধ্যে এই বিপজ্জনক তারগুলি সংস্কার না করা হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনা যেকোন সময় ঘটে যেতে পারে৷ তাই অবিলম্বে তার সংস্কারের দাবী জানিয়েছেন কৈলাসহরের জনগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top