News Flash

  • Home
  • Uncategorized
  • বৈঠকই সার, জেল পলাতক আসামীদের পেলনা পুলিশ
Image

বৈঠকই সার, জেল পলাতক আসামীদের পেলনা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ অক্টোবর৷৷ শনিবার দিনভর জেলে তদন্ত চালায় শীর্ষ আধিকারিকগণ৷ জেল আধিকারিকদের নিয়ে বৈঠক করে ডিআইজি উত্তম মজুমদার, আইজি প্রিজন শান্তনু দেববর্মা এবং স্বরাষ্ট্র দপ্তরের সচিব ওয়াই পি সিং৷ জেল সূত্রে খবর দিনভর বৈঠক শেষে ঘটনায় বিন্দুমাত্র ক্লু খুঁজে পাননি তাঁরা৷ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যাওয়া তিনজন স্বর্ণকুমার ত্রিপুরা, রবীন্দ্র ত্রিপুরা ও মিলন দেববর্মা তাদের নামে যাবৎজীবন সাজা ঘোষণা করে আদালত৷ কিন্তু শনিবার খুনের সাজাপ্রাপ্ত আসামীদের নামে বিশালগড় থানায় মামলা দায়ের করেন জেল সুপার সন্তোষ বাহাদুর৷ যার নম্বর ১১১/১৬৷ ভারতীয় দন্ডবিধির ২২৪/৩৪ ধারায় মামলা রুজু করেন তদন্তকারী অফিসার তথা বিশালগড় থানায় ওসি সত্যেন বসুরায় চৌধুরী৷ তাছাড়া রীতিমত তুলোধূনো করা হচ্ছে জেল সুপার বাহাদুর বাবুকে৷ তবে তদন্তের সফলতা আসবে বলে জানান শীর্ষ মহল আধিকারিকরা৷ এদিকে ঘটনার বিবরন জানতে সংশোধনাগারে ফোন করলে কেউ নেই বলে ফোনের রিসিভার তুলে রেখে দেওয়া হয়৷ অপরদিকে জেলায় পুলিশ সুপার সুদীপ্ত দাস জানান কয়েদীদের পাহারায় ব্যবস্থা কঠোর করতে নির্দেশ দেন৷
প্রসঙ্গত, ধর্ষণ ও খুনের দায়ে ডক্ত তিনজনকে আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করে৷ পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে৷ তারা পালিয়ে যেতে সক্ষম হলেও কোন খবর ছিল না সংশোধনাগার কর্তৃপক্ষের৷ যখন ঘড়ির কাটায় আটটা বাজে তখন প্রহরী দেখতে পায় ৫ নং টাওয়ারের উপর একটি গেঞ্জি ঝুলে রয়েছে৷ তখন তাড়াতাড়ি সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখেন ৭টা ২৫ মিনিটে তিনজন আসমী পালিয়ে গিয়েছে৷ সঙ্গে সঙ্গে রক্ষী সাইরেন বাজিয়ে দেন এবং কারাগারের কয়েদীদের সংখ্যা গণনা করে দেখেন তিনজন কম৷ তখনই জানাজানি হয় যে তিন কয়েদী পালিয়ে গিয়েছে৷ রাজ্যের প্রতিটি থানায় দ্রুত বার্তা পাঠানো হয়৷ চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে৷ এখনও জেল পলাতক আসামীদের কোন হদিশ পায়নি পুলিশ৷ যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top