News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিয়াঙ্কাকে হাতিয়ার করে উত্তরপ্রদেশে নতুন উদ্যোগে প্রচারে নামতেছে কংগ্রেস
Image

প্রিয়াঙ্কাকে হাতিয়ার করে উত্তরপ্রদেশে নতুন উদ্যোগে প্রচারে নামতেছে কংগ্রেস

লখনউ, ২৩ অক্টোবর (হি.স.)  : রাহুল গান্ধীর একমাসের সফরের প্রভাব ফিকে হতেই প্রিয়াঙ্কাকে হাতিয়ার করে উত্তরপ্রদেশে নতুন উদ্যোগে প্রচারে নামতেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হম্বিতম্বি চলছে বটে! কিন্তু প্রিয়াঙ্কা মাঠে নামলে পালাবার পথ পাবে না বিজেপি।’তাঁর মতে, ‘উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে নেমে দলীয় সদস্যদের একজোট করতে সফল হয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসকে ফিরে পেতে উৎসাহ দেখিয়েছেন মানুষও। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে নামলে কংগ্রেসের জনপ্রিয়তা আরও বাড়বে। তখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি–র আস্ফালন কাজে আসবে না। তাঁর দাবি, ২৭ বছরের খরা কাটিয়ে একাই রাজ্যে সরকার গড়তে পারবে দল। জোট গড়ার প্রয়োজন পড়বে না।’আসন্ন বিধানসভা ভোটে বি জে পি–কে কড়া টক্কর দিতে একমাস উত্তপ্রদেশে ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। প্রচারপর্ব মিটিয়ে সম্প্রতি রাজধানীতে ফিরেছেন তিনি। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের বিজেপির পালে হাওয়া আরও ভারি হতে শুরু করে ফিকে হয়ে যায় রাহুলের প্রচার | তাই প্রিয়াঙ্কাকে হাতিয়ার করে প্রচারে নামতে চাইছে কংগ্রেস।-

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top