News Flash

  • Home
  • Uncategorized
  • জলের জন্য হাহাকার ক্ষোভে ফঁুসছেন জনগণ
Image

জলের জন্য হাহাকার ক্ষোভে ফঁুসছেন জনগণ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ অক্টোবর৷৷ কৈলাসহর পুর পরিষদ এলাকায় মহকুমা শাসকের কার্য্যালয় থেকে মাত্র এক কিলোমিটার দূরে কনকপুর গ্রামে ট্যাঙ্কার দিয়ে দিনে দুইবার জল সরবরাহ করা হয়৷ যদি কোন কারণে ট্যাঙ্কার দিয়ে জল না দেওয়া হয় তবে পানীয় জলের জন্য হাহাকার লেগে যায়৷ এই এলাকায় নুরপুর গ্রামের কনকপুরে দুইটি ওয়ার্ডে প্রায় দেড় হাজারের বেশী জনগণের বসবাস৷ আর এই এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে৷ সকাল ও বিকালে কলসী হাতে নিয়ে পুরিষ ও মহিলা অপেক্ষায় থাকতে হয় কখন জল নিয়ে আসবে ট্যাঙ্কার৷ গাড়ি যখন জল নিয়ে আসে তখন যদি কোন পরিবারের লোকজন বাড়িতে না থাকে তাহলে তার ঘরে আর পানীয় জল পৌঁছে না৷ এমন অবস্থায় দিন কাটছে ঐ এলাকার জনগণের৷ গত কয়েকদিন আগে একটি আন্দোলন কর্মসূচী হাতে নিয়েছিল ঐ এলাকার জনগণ৷ তার পরিপ্রেক্ষিতেই দিন দুইবার জল দেওয়া হয় মহকুমা প্রশাসনের উদ্যোগে৷ স্থায়ীভাবে পানীয় জলের সমস্যার সমাধান করা হয়নি৷ প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ এলাকায় স্থায়ী কোন পানীয় জলের উৎস না থাকায় সমস্যা তীব্রতর হচ্ছে৷ প্রশাসনের কাছে বারবার দাবী জানিয়ে আসলেও কাজের কাজ কিছু হচ্ছেনা৷ স্থানীয় বাসীন্দারা জানিয়েছেন খুব শীঘ্রই তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top