News Flash

  • Home
  • Uncategorized
  • চাইনিজ বাতিতে ভরে গেছে অসমের বাজার, মোটা অঙ্কের রাজস্ব হারানোর আশঙ্কা
Image

চাইনিজ বাতিতে ভরে গেছে অসমের বাজার, মোটা অঙ্কের রাজস্ব হারানোর আশঙ্কা

গুয়াহাটি, ২৩ অক্টোবর, (হি.স.) : আসন্ন দীপাবলি এবং কালীপুজো উপলক্ষে গুয়াহাটির বাজার ভরে গেছে চিনা সামগ্রীতে। আলোর উৎসবকে চিনের রঙিন বাতি দিয়ে উজ্জ্বল করে তুলতে অসমের অর্থনীতির ওপর মোক্ষম আঘাত করার অপচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই গুয়াহাটির ফ্যান্সিবাজার, লাখটকিয়া, গণেশগুড়ি, আটগাঁওয়ের বাজারগুলি চিনে তৈরি আলোক-বাতিতে ভরে পড়েছে। দুর্গাপুজোর পর দীপাবলির বাজার দখল করার অভিসন্ধি রচনা করেছে প্রতিবেশী চিন। আর এ-কাজে তাদের সহায়তা করছে ভারতেরই একাংশ অসাধু ব্যবসায়ী।এ-প্রসঙ্গে লাখটকিয়ার আহমেদ মার্কেটের ব্যবসায়ী অনিল গারিজ, মুফিজউদ্দিন আহমেদ জানান, চিনে তৈরি সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ করে দিল্লির একটি দুষ্টচক্র। কোনও কর (ট্যাক্স) না-দিয়ে অতি কম দামে চাইনিজ সামগ্রী অসমের বাজারে ঢেলে দিচ্ছে ওই চক্রটি। তাই স্বাভাবিক কারণেই দেশে তৈরি সামগ্রীর চেয়ে তুলনামূলক কম দামের জিনিসের প্রতি সহজেই আকৃষ্ট হচ্ছেন এ-দেশের আমজনতা। তাই দীপাবলির প্রাক্কালে গুয়াহাটির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজার দখল করে বসেছে চিনা সামগ্রীতে। এতে কোটি কোটি টাকার রাজস্ব রাজ্য হারাবে বলে মনে করছেন তাঁরা।এ-ব্যাপারে জেলা প্রশাসনের কাজেও সন্তুষ্ট নন ব্যবসায়ী অনিল গারিজ, মুফিজউদ্দিন আহমেদরা। বলেন, মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং জেলা প্রশাসন চাইনিজ সামগ্রী বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেও কী করে এই সামগ্রীগুলি বাজারে আসছে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top