News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়া পুর পরিষদের দ্বিতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু
Image

বিলোনিয়া পুর পরিষদের দ্বিতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২১ অক্টোবর৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়া পুর পরিষদের অফিসের দ্বিতল ভবনের টিনের ছাউনি ভেঙ্গে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বিএসএনএলের এক কর্মীর৷ তার নাম বিশ্বজিৎ দেবনাথ৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জানা যায়, পুর পরিষদের ল্যান্ড ফোন ঠিক করার জন্যই বিএসএনএলের ঐ কর্মী এসেছিল৷ অফিসের কর্মীদের অজান্তেই সে দ্বিতল ভবনে টিনের ছাউনিতে উঠে৷ ছাউনি ছিল প্লাস্টিকের টিনের৷ ফলে তার ভর সামলাতে না পেরে টিন ভেঙ্গে নিচে পড়ে যায় বিশ্বজিৎ৷ তাতেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে৷ সে
ঠিকেদারের অধীন বিএসএনএল শ্রমিক৷ ঘটনায় বিলোনিয়া শহরে শোকের ছায়া৷ আজ বেলা প্রায় আড়াইটা নাগাদ বিলোনিয়া পুর পরিষদের ফোন ঠিক করার জন্য বিশ্বজিৎ দেবনাথ(৩৫) নামে বিএসএনএল এর বিলোনিয়া অফিসের ঠিকেদারের অধীনস্থ শ্রমিক পুর অফিসে যায়৷ অফিসের সবার অজান্তে দোতালার উপর ট্রিনের ছাউনিতে উঠে৷ সেখানে ছাউনির সাথে রয়েছে প্লাস্টিকের টিন৷ কাজ করতে যাওয়ার সময় টিন ভেঙ্গে নিচে ফ্লোরে পড়ে যায় বিশ্বজিৎ৷ প্রায় ৩০ ফুট উপর থেকে নিচে পড়ার শব্দে অফিসের কর্মীরা বেরিয়ে এসে দেখতে পায় বিশ্বজিৎকে৷ সাথে সাথে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর পাঠায়৷ অগ্ণিনির্বাপক দপ্তর এসে বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে বিশ্বজিৎ মৃত্যুর কোলে ঢলেপড়ে৷ হাসপাতাল চত্বরে তখন শোকের ছায়া৷ এই ঘটনায় পুর কর্মীরা হতবাক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top