নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২১ অক্টোবর৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়া পুর পরিষদের অফিসের দ্বিতল ভবনের টিনের ছাউনি ভেঙ্গে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বিএসএনএলের এক কর্মীর৷ তার নাম বিশ্বজিৎ দেবনাথ৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জানা যায়, পুর পরিষদের ল্যান্ড ফোন ঠিক করার জন্যই বিএসএনএলের ঐ কর্মী এসেছিল৷ অফিসের কর্মীদের অজান্তেই সে দ্বিতল ভবনে টিনের ছাউনিতে উঠে৷ ছাউনি ছিল প্লাস্টিকের টিনের৷ ফলে তার ভর সামলাতে না পেরে টিন ভেঙ্গে নিচে পড়ে যায় বিশ্বজিৎ৷ তাতেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে৷ সে
ঠিকেদারের অধীন বিএসএনএল শ্রমিক৷ ঘটনায় বিলোনিয়া শহরে শোকের ছায়া৷ আজ বেলা প্রায় আড়াইটা নাগাদ বিলোনিয়া পুর পরিষদের ফোন ঠিক করার জন্য বিশ্বজিৎ দেবনাথ(৩৫) নামে বিএসএনএল এর বিলোনিয়া অফিসের ঠিকেদারের অধীনস্থ শ্রমিক পুর অফিসে যায়৷ অফিসের সবার অজান্তে দোতালার উপর ট্রিনের ছাউনিতে উঠে৷ সেখানে ছাউনির সাথে রয়েছে প্লাস্টিকের টিন৷ কাজ করতে যাওয়ার সময় টিন ভেঙ্গে নিচে ফ্লোরে পড়ে যায় বিশ্বজিৎ৷ প্রায় ৩০ ফুট উপর থেকে নিচে পড়ার শব্দে অফিসের কর্মীরা বেরিয়ে এসে দেখতে পায় বিশ্বজিৎকে৷ সাথে সাথে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর পাঠায়৷ অগ্ণিনির্বাপক দপ্তর এসে বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে বিশ্বজিৎ মৃত্যুর কোলে ঢলেপড়ে৷ হাসপাতাল চত্বরে তখন শোকের ছায়া৷ এই ঘটনায় পুর কর্মীরা হতবাক৷
বিলোনিয়া পুর পরিষদের দ্বিতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















