News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
Image

রেলে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ অক্টোবর৷৷ আবারও তেলিয়ামুড়া রেল স্টেশনের অধীন মাইগঙ্গাস্থিত রেলে কাটা পড়ে মৃত্যু এক গৃহবধূর৷ এনিয়ে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনায় রেলে কাটা পড়ে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়৷ ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ধর্মনগর আগরতল্যাগামী ডাউন-৫৫৬৮০ লোকাল ট্রেনে৷  ঘটনায় জানা যায়, ঐ এলাকার গৃহবধূ রাস্তা পারাপারের সময় রেলে কাটা পরে৷ তবে এনিয়ে বিতর্কও তৈরি হয়৷ হতে পারে এটি নিছকই একটি আত্মহত্যার ঘটনা৷ কারণ এলাকাবাসীরা জানায় এলাকার পরেশ ঘোষের  আগের স্ত্রীও গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে এবং এই স্ত্রী  অর্থাৎ ভাগ্যলক্ষ্মী ঘোষও অনেকদিন যাবত দুরারোগ্যে ভুগেছিলেন৷ হয়ত বা রোগ থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেয় এই গৃহবধূটি৷ ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা  রেল রাস্তায় ভীড় জমায় প্রায় দেড়ঘন্টা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আটকে থাকে৷ তেলিয়ামুড়াস্থিত রেল স্টেশন থেকে জিআরপি বাহিনী এসে রাত প্রায় আটটা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ আজ সকাল নয়টা নাগাদ ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top