News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল হোন্ডাই গাড়ি
Image

বিশালগড়ে ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল হোন্ডাই গাড়ি

ACCIDENTনিজস্ব প্রতিনিধি,  চড়িলাম, ২১ অক্টোবর৷৷ প্রচন্ড গতি সম্পূর্ণ একটি ট্রাক এসে একটি হোন্ডাই আইটেন কারকে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়৷ ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে বিশালগড় থানাধীন মহকুমা অফিসের সামনে৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের উপর৷ হোন্ডাই গাড়ির মালিক অহেন্দ্র দেববর্মা মাত্র ১৫দিন আগে গাড়ি ক্রয় করেছে৷ এবং গাড়িটিকে রাস্তার পাশে রেখে তার দপ্তরের কর্তব্য ও দায়িত্ব সামলাচ্ছেন বলে জানা যায়৷ তিনি জানান, বিশালগড়ের দিক থেকে আগরতলাগামী একটি ট্রাক এসে ধাক্কা দিলে গাড়িটির পেছনের অংশটি একেবারে মুচড়ে যায়৷ ট্রাক নম্বর টিআর০১-ই-১৬৪৭ নম্বরের চালক গা ঢাকা দিতে বাধ্য হয়৷ পুলিশ এসে ঘটনাস্থলে তড়িঘড়ি দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন৷ এতে কোন হতাহতের খবর নেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top