News Flash

  • Home
  • Uncategorized
  • মানিকভান্ডারের তাপস হত্যাকান্ডের তদন্তভার সিআইডির হাতে
Image

মানিকভান্ডারের তাপস হত্যাকান্ডের তদন্তভার সিআইডির হাতে

cid-tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ কমলপুরের মানিকভান্ডারের তাপস দত্ত খুনের ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি৷ দীর্ঘ এক মাসের সময়ের পর সিআইডি তদন্তভার হাতে নিয়ে শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তদন্তকারীরা৷ প্রশ্ণ উঠছে সিআইডি কি পারবে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে?
গত ২৫ আগস্ট৷ দুপুরে কমলপুরের মানিক ভান্ডারের নিজ বাড়ি থেকে মোটর বাইকে চড়ে খোয়াই আসার পথে রহস্যজনক ভাবে খুন হত তাপস দত্ত নামে এক যুবক৷ পেশায় তাপস ছিলেন এলআইসি এজেন্ট৷ প্রথমদিন নিখোঁজ হওয়ার পর তার বাইকটি পাওয়া যায় খোয়াইয়ের সুকিয়াবাড়ির গভীর জঙ্গলের পাশে৷ এরপর চাম্পাহাওর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে৷ কিন্তু রাজ্য পুলিশ খুনী কে, তা জানতে একমাসেরও বেশি সময় নিয়ে নেয়৷ আরক্ষা দপ্তর রাজ্য পুলিশের উপর ভরসা র াখতে না পেরে মামলাটির তদন্তভার সিআইডির হাতে তুলে দেয়৷ গত ১৯ অক্টোবর মামলাটি সিআইডি গ্রহণ করে৷ শুক্রবার থেকে নতুন করে তদন্ত শুরু করে৷ সিআইডির ডিএসপি রণজিৎ দাস, এসআই বিভাস দাস এদিন ঘটনাস্থলে গিয়ে খুনের তথ্য সংগ্রহ করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন৷ কিন্তু তদন্ত সাপেক্ষে কিছুই বলতে চাননি তদন্তকারীরা৷ তবে কি প্রথম দিনই কিছু পেয়েছে সিআইডি? এদিকে সাধারণ মানুষের দাবি পুলিশ যেখানে তদন্ত কার্য্যে ব থ হয়েছে সেখানে সিআইডি ঘটনার আসল তথ্য বের করুক৷ যদিও রাজ্য শাসক দল সিপিএম জানিয়েছে মৃত তাপস দত্ত সিপিএম কর্মী ছিলেন৷ তদন্তের গতি প্রকৃতি এগিয়ে যাবে এটা ধারণা করা যাচ্ছে৷ এখন দেখার মূল খুনী কে তা খঁুজে বের করতে পারে কিনা সিআইডি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top